Lok Sabha Elections 2024: জোটের স্বার্থে মাত্র ২৫৫টি আসনে লড়বে কংগ্রেস, এই প্রথম এত কম আসনে দাঁড়াচ্ছে হাত শিবির

বিজেপি যেখানে সাড়ে ৩০০ আসনে জেতার লক্ষ্য নিয়েছে, সেখানে কংগ্রেস মাত্র ২৫৫টি লোকসভা আসনে লড়তে চলেছে।

Lok Sabha Elections 2024: জোটের স্বার্থে মাত্র ২৫৫টি আসনে লড়বে কংগ্রেস, এই প্রথম এত কম আসনে দাঁড়াচ্ছে হাত শিবির
Photo Credits: ANI

বিজেপি যেখানে সাড়ে ৩০০ আসনে জেতার লক্ষ্য নিয়ে নামছে, সেখানে কংগ্রেস মাত্র ২৫৫টি লোকসভা আসনে লড়তে চলেছে। সেখানে বাকি ২৮৮টি আসনে লড়বে ইন্ডিয়া জোটের দলগুলি। ইন্ডিয়া জোটকে গুরুত্ব দিয়ে স্বাধীনতার পর এই প্রথম লোকসভা নির্বাচনে এত কম আসনে প্রার্থী দিচ্ছে হাত শিবির। মহারাষ্ট্র,বিহার, তামিলনাড়ু, ঝাড়খণ্ডে কংগ্রেসকে বেশীরভাগ আসনই ছাড়তে হচ্ছে শরিক দলগুলিকে।

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তেলাঙ্গানায় কংগ্রেস অবশ্য একাই লড়বে। বাংলায় বামেদের সঙ্গে, কেরলে UDF, দিল্লি-পঞ্জাব-গোয়ায় আপের সঙ্গে জোটে গিয়ে বেশ কিছু আসন ছাড়তে হচ্ছে কংগ্রেসকে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বিএসপি-র সঙ্গে জোট নিয়ে কথা চলছে কংগ্রেসের।

দেখুন খবরটি

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 14, 2024 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).