CAA: দেশ জুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন, কবে থেকে কীভাবে আবেদন, জানুন
চব্বিশের লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে দেশ জুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকরে তরফে এই ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে সিএএ লাগু হওয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রসঙ্গত ২০১৯ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে হবে। এক্ষেত্রে গেজেট জারি করা হতে পারে বলে খবর। ওই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই আবেদন করে এ দেশের নাগরিক কি না, তা প্রমাণ করতে হবে। প্রসঙ্গত ২০১৯ সালে প্রথম সিএএ পাশ হয় সংসদে। যা নিয়ে প্রবল ঝড় বয়ে যায় গোটা দেশ জুড়ে। দীর্ঘদিন ধরে সিএএ বাগু নিয়ে নানা সংশয় থাকলেও, এবার লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন জারি করল মোদী সরকার।
আরও পড়ুন: CAA: দেশ জুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন, লোকসভা ভোটের আগেই ঘোষণা কেন্দ্রের
দেখুন ট্যুইট...
Ministry of Home Affairs (MHA) will be notifying today, the Rules under the Citizenship (Amendment) Act, 2019 (CAA-2019). These rules, called the Citizenship (Amendment) Rules, 2024 will enable the persons eligible under CAA-2019 to apply for grant of Indian citizenship. The… pic.twitter.com/Vp6v8wdjjx
— ANI (@ANI) March 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 06:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

