Dola Sen: এসআইআরের নামে পরোক্ষভাবে এনআরসি, সিএএ-এর কাজ করছে, মন্তব্য দোলা সেনের
রবিবার নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে ইন্ডিয়া জোটের নেতানেত্রীরা।
রবিবার নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে ইন্ডিয়া জোটের নেতানেত্রীরা। এই নিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen) বলেন, নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। তবে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি ভাবতে শুরু করেছে যে এটা তাঁদেরই সংগঠন। সেই কারণেই নির্বাচন কমিশন এসআইআরের জন্য ১৪ রকমের পরিচয় পত্র বাতিল করছে। আধার কার্ড, ভোটার কার্ডের মতো পরিচয়পত্রগুলি বাতিল করা হচ্ছে। এখন বার্থ সার্টিফিকেটকেই তাঁরা বৈধ বলছে। অনেক বয়স্ক মানুষ রয়েছে, যাঁদের হাসপাতালে জন্মই হয়নি। তাঁরা কীভাবে বার্থ সার্টিফিকেট দেখাবে? আসলে এই পদ্ধতিতে পরোক্ষভাবে এনআরসি, সিএএ, এনপিআর-এর কাজ করছে।
দেখুন দোলা সেনের বক্তব্য
#WATCH | Kolkata | On Election Commission of India Press Conference, TMC MP Dola Sen says, "BJP thinks of EC as its frontal organisation... The 14 identity cards are suddenly rendered unacceptable by the EC. NRC-CAA and NPR is being propagated indirectly in the name of SIR..." pic.twitter.com/pwIgVZdXU3
— ANI (@ANI) August 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 2025 08:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

