Air Raid Siren: খবরের চ্যানেলের অনুষ্ঠানে এয়ার রেড সাইরেনের ব্যবহারে নিষেধাজ্ঞা কেন্দ্রের

ভারত-পাকিস্তানের মধ্য়ে তীব্র উত্তেজনার কথা বোঝাতে নিউজ টিভি চ্যানেলে ব্যবহার হচ্ছে সাইরেন। যা মূলত যুদ্ধের সময় ব্যবহার হয়।

Air Raid Siren: খবরের চ্যানেলের অনুষ্ঠানে এয়ার রেড সাইরেনের ব্যবহারে নিষেধাজ্ঞা কেন্দ্রের
Air siren sounded in Chandigarh (Photo Credit: ANI/X)

India-Pakistan Tension: গত কয়েক দিনে দেশের বিভিন্ন খবরের চ্যানেলের অনুষ্ঠানে স্টুডিয়োতে ব্যবহার করা হয়েছে এয়ার রেড সাইরেন (Air Raid Siren)। ভারত-পাকিস্তানের মধ্য়ে তীব্র উত্তেজনার কথা বোঝাতে নিউজ টিভি চ্যানেলে ব্যবহার হচ্ছে সাইরেন। যা মূলত যুদ্ধের সময় ব্যবহার হয়। কিংবা মক ড্রিলের সময় বিভিন্ন জায়গায় বেজেছে। এবার থেকে আর টিভি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে এয়ার রেড সাইরেন বাজানো যাবে না বলে সাফ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।

টিভি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে এয়ার সাইরেনের ক্রমাগত ব্যবহারের ফলে আসল সময় সাইরেনের গুরুত্বকে কমিয়ে দিতে পারে। এই কারণেই টিভির খবরের অনুষ্ঠানে এয়ার রেড সাইরেন আর ব্যবহার না করার অনুরোধ করল সরকার।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 10, 2025 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).