BSF shoot Down Drone in Amritsar: পাঞ্জাব সীমান্তের অমৃতসরে গুলি করে পাকিস্তানি ড্রোন নামাল বিএসএফ

পাঞ্জাব সীমান্তের কাছে একটি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ।যদিও গুলি করার পর ড্রোনটি পাকিস্তানের দিকে পড়ে যায় বলে জানিয়েছে বিএসএফ।

BSF shoot Down Drone in Amritsar: পাঞ্জাব সীমান্তের অমৃতসরে গুলি করে পাকিস্তানি ড্রোন নামাল বিএসএফ
Drone. (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

পাঞ্জাব সীমান্তের কাছে একটি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ। পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন ভারতে ঢুকতে দেখা যায় বলে খবর। যদিও গুলি করার পর ড্রোনটি পাকিস্তানের দিকে পড়ে যায় বলে জানিয়েছে বিএসএফ। অমৃতসরের বাবা পীর পোস্টের কাছে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ড্রোনটিকে ঢুকতে দেখা মাত্রই ফায়ারিং শুরু করে বিএসএফ কতৃপক্ষ। তবে তা পাকিস্তানে ফিরে যাওয়ার আগেই ভারত পাক আর্ন্তজাতিক সীমান্তের কাছে পড়ে যায় বলে জানিয়েছেন বিএসএফের মুখপত্র।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).