Bomb Threat At Hyderabad Airport: উড়িয়ে দেওয়ার হুমকি, হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে হুমকি মেল আসতেই জোর তল্লাশি, দেখুন

Bomb Threat At Hyderabad Airport: উড়িয়ে দেওয়ার হুমকি, হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে হুমকি মেল আসতেই জোর তল্লাশি, দেখুন
Hyderabad Airport (Photo Credit: Wikipedia)

এবার হুমকি দেওয়া হল বিমানবন্দরে (Airport)। হায়দরাবাদের (Hyderabad Airport) বেগমপেট বিমানবন্দরে হুমকির জেরে চাঞ্চল্য ছড়ায়। বুধবার সকালে হায়দরাবাদের বেগমপেট (Bomb Threat) বিমানবন্দরে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। ইমেল মারফৎ দেওয়া হয় সেই হুমকি। এরপরই শুরু হয় চাঞ্চল্য। বেগমপেট বিমানবন্দরে বোমা রয়েছে, এই হুমকি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় তল্লাশি। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যায় এবং শুরু করে জোরদার তল্লাশি অভিযান। গোটা বিমানবন্দর খতিয়ে দেখা হয়। কোথায় বোমা রয়েছে, সে বিষয়ে জোর কদমে বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করলেও কোনও খোঁজ মেলেনি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানবন্দর জুড়ে কোনও বোমার খোঁজ মেলেনি। সেই সঙ্গে কে বা কারা এই হুমকির সঙ্গে যুক্ত, সে বিষয়েও পুলিশ খোঁজ শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কারও নাম এ বিষয়ে প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: Mumbai Bomb Threat: 'বিস্ফোরণে উড়ে যাবে গোটা শহর' পুলিশ হেল্পলাইনে উড়ো ফোন, ছড়াল বোমাতঙ্ক

বোমা রাখার হুমকি প্রকাশ্য়ে আসার পর গোটা বিমানবন্দর জুড়ে শুরু হয় তল্লাশি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 12:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).