Mumbai Bomb Threat: 'বিস্ফোরণে উড়ে যাবে গোটা শহর' পুলিশ হেল্পলাইনে উড়ো ফোন, ছড়াল বোমাতঙ্ক
এই ফোন পেয়েই তদন্তে নামে মুম্বই পুলিশের বোম্ব স্কোয়াড। ঘিরে ফেলা হয় মুম্বই শহরের বেশকিছু এলাকা।
নয়াদিল্লিঃ এবার খোদ পুলিশ (Police) হেল্পলাইনে ফোন করে বিস্ফোরণের (Bomb Blast) হুমকি। সোমবার সকাল ৯ টা নাগাদ এটি ফোন আসে মুম্বই পুলিশের (Mumbai Police) হেল্পলাইন নম্বরে। ১১২ নম্বরে ফোন করে রাজীব সিং নামে এক ব্যক্তি জানা, মুম্বই শহরে বড়সড় বিস্ফোরণ হতে পারে। তিনি দাবি করেন। পথে কোনও ব্যক্তির কানাঘুষো এই কথা শুনেছেন তিনি। এই ফোন পেয়েই তদন্তে নামে মুম্বই পুলিশের বোম্ব স্কোয়াড। ঘিরে ফেলা হয় মুম্বই শহরের বেশকিছু এলাকা। শহরজুড়ে চলে তল্লাশি। কোনওরকম সন্দেহজনক কিছু না খুঁজে পাওয়ার পর বোঝা যায় আসলে ভুয়ো ফোন কল করে মিথ্যা বলেন রাজীব সিং নামে ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। উল্লেখ্য, সোমবার সকালেই বড়সড় হামলার হাত থেকে রক্ষা পেয়েছে হায়দরাবাদ। নিজমের শহর থেকে গ্রেফতার করা হয় দুই জঙ্গিকে। আইসিসের মদতে হায়দরাবাদ শহরে বড়সড় হামলার ছিক কষছিল তারা, এমনটাই জানা গিয়েছে।
'বিস্ফোরণে উড়ে যাবে গোটা শহর' পুলিশ হেল্পলাইনে বোমাতঙ্ক
Read: https://t.co/OYLWn73HxW
— LatestLY (@latestly) May 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 19, 2025 11:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

