BSF Constable Purnam Kumar Shaw Has Return India From Pakistan: ভারতের বড় সাফল্য, বিএসএফ কনস্টেবল বাংলার পূর্ণম কুমার সাউ-কে ফেরৎ দিতে বাধ্য হল পাকিস্তান
বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ-কে (Purnam Kumar Shaw) পাকিস্তান থেকে মুক্ত করা হল। পূর্ণম কুমার সাউ-কে ভারতে (India) ফিরিয়ে নিয়ে এল দিল্লি। আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পূর্ণম কুমার সাউ-কে ভারতে ফেরৎ পাঠানো হয় পাকিস্তানের (Pakistan) তরফে। গত ২৩ এপ্রিল পূর্ণ কুমার সাউ ভুল করে পাকিস্তানের মাটিতে পা দিয়ে ফেলেন। পাঞ্জাবের ফিরোজ়পুরে টহলদারির সময় পূর্ণম কুমার সাউ ভুল করে পাকিস্তানের মাটিতে পা দেন। এরপরই পূর্ণমকে আটক করে পাক রেঞ্জার্সরা। পূর্ণম আটকের পর ক্রমাগত ভারত, পাক সেনার আধিকারিকরা কথা বলা শুরু করেন। শুরু হয়ে একের পর এক ফ্ল্যাগ মিটিং। কিন্তু প্রথমে পাকিস্তান পূর্ণমকে ফেরৎ দেবে না বলে জানায়। অবশেষে ভারতের চাপে বাধ্য হয়ে পূর্ণমকে মুক্ত করে পাকিস্তান। বুধবার ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে পূর্ণম কুমার সাউ-কে বিএসএফের হাতে তুলে দিতে বাধ্য হয় পাকিস্তান।
দেখুন কী জানানো হল বিএসএফের তরফে...
Today at 1030 hrs Constable Purnam Kumar Shaw has been taken back from Pakistan by BSF at Attari - Wagha border. Constable Purnam Kumar Shaw had inadvertently crossed over to Pakistan territory, while on operational duty in area of Ferozepur sector on 23rd April 2025 around 1150… pic.twitter.com/0S1KVrfOSL
— ANI (@ANI) May 14, 2025
ভারতের হাতে তুলে দেওয়া হল পূর্ণম কুমার শ-কে...
Today BSF Jawan Purnam Kumar Shaw, who had been in the custody of Pakistan Rangers since 23 April 2025, was handed over to India: BSF
(Pic Source: BSF) pic.twitter.com/TVzagO0AhK
— ANI (@ANI) May 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

