Air Quality Of Delhi: আচমকাই দিল্লির আবহাওয়ায় দূষণ, বাতাসের গুণগতমান খারাপ পর্যায়ে
আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। দূষিত হয়ে উঠল দিল্লির বাতাস (Air Quality Of Delhi)। শুক্রবার সকালে দিল্লির গড় বাতাসের গুণগতমান ৩০৫-এ পৌঁছেছে, যা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুসারে ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। এদিন সকালে গুরুগ্রামে বাতাসের গুণগতমান ছিল ২৯৪, ফরিদাবাদে ২৮৮, গাজিয়াবাদে ২৮৩, গ্রেটার নয়ডায় ২৫৬ এবং নয়ডায় ২৮৯।
#WATCH | The Air Quality Index deteriorates in Delhi, reported at 212 in areas near Sri Aurobindo Marg, categorised as 'poor', according to the Central Pollution Control Board.
Visuals from AIIMS, Sri Aurobindo Marg. pic.twitter.com/oIXKIyU19e
— ANI (@ANI) May 16, 2025
দিল্লির মুন্ডকায় ৪১৯ এবং ওয়াজিরপুরে ৪২২-এ বাতাসের গুণগতমান সবচেয়ে খারাপ রেকর্ড করা হয়েছে। দিল্লির ২১টি এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৩০০-৪০০-এর মধ্যে ছিল, অন্য ১২টি এলাকায় ২০০-৩০০-এর মধ্যে ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Central Pollution Control Board) এর দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির ইন্ডিয়া গেটের আশেপাশের এলাকায় শুক্রবার সকালে বাতাসের গুণগতমান খুবই খারাপ ছিল। ধোঁয়াশার মধ্যেই প্রাতঃভ্রমণ করতে দেখা যায় অনেককে।
#WATCH | Delhi woke up to bad-quality air, with an AQI of 249, categorised as 'poor', in the area around India Gate, according to the Central Pollution Control Board. pic.twitter.com/iaJiudKL99
— ANI (@ANI) May 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 16, 2025 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

