MP Abhijit Gangopadhyay Released From AIMS: শারীরিক অবস্থার উন্নতি, দিল্লির এইমস থেকে ছুটি পেলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়
শারীরিক অবস্থার উন্নতির পর অবশেষে দিল্লির এইমস (Delhi AIMS) থেকে ছুটি পেলেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।মঙ্গলবার রাত ৮টার দিকে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে এখনই কলকাতায় ফিরছেন না তিনি—অস্থায়ীভাবে দিল্লির সরকারি বাসভবনেই থাকছেন।অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন অভিজিৎ। প্রথমে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে পরিবার ও দলের সিদ্ধান্তে তাঁকে দিল্লির এইমস -এ নিয়ে যাওয়া হয়।সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলে, শরীর থেকে ‘ফ্লুইড’ অপসারণও করা হয়। কলকাতার হাসপাতালেও একই ধরনের চিকিৎসা হয়েছিল আগেই। এক সপ্তাহ আগে তাঁকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে সরানো হয়েছিল।
মঙ্গলবার দিল্লির এইমস হাসপাতাল থেকে ছুটি পেলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ #AbhijjtGangapadhay #HealthUpdate #AIIMS #AIIMSDelhi #MedicalUpdate #BJP #Delhi #Drishtibhongi https://t.co/mUpJ3BeLts
— Drishtibhongi (@Drishtibhongi) July 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 02, 2025 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

