Rahul Gandhi On Balasore Student's Death: বালেশ্বরে মৃত নির্যাতিতার বাবার সঙ্গে কথা বললেন রাহুল গান্ধী, দিলেন ন্যায়বিচার প্রদানের আশ্বাসও
ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে হয়রানি ও বিচার না পেয়ে শনিবার কলেজ ক্যাম্পাসেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভুবনেশ্বর AIIMS-এ ভর্তি করা হলেও সোমবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।
ছাত্রীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে উত্তপ্ত হচ্ছে ওডিশার রাজনীতি। এরই মাঝে বালেশ্বরে মৃত নির্যাতিতা ছাত্রীর বাবার সঙ্গে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নির্যাতিতার বাবাকে ন্যায়বিচারের আশ্বাসও দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার সামাজিক মাধ্যমে রাহুল লিখেছেন, "ওড়িশার বালেশ্বরে ন্যায়বিচারের জন্য লড়াই করে প্রাণ হারানো সাহসী মেয়েটির বাবার সঙ্গে কথা বলেছি। মেয়েটির কষ্ট, স্বপ্ন ও সংগ্রাম তাঁর কণ্ঠে অনুভব করেছি। তাঁকে আশ্বস্ত করেছি, কংগ্রেস পার্টি এবং আমি প্রতিটি পদক্ষেপে তাঁর পাশে আছি। যা ঘটেছে তা শুধু অমানবিক ও লজ্জাজনক নয়, গোটা সমাজের জন্য ক্ষত। আমরা সব মূল্যে নিশ্চিত করব যে নির্যাতিতার পরিবার সম্পূর্ণ ন্যায়বিচার পায়।"
ओडिशा के बालेश्वर में इंसाफ की लड़ाई में जान गंवाने वाली बहादुर बेटी के पिता से बात की। उनकी आवाज़ में बेटी का दर्द, सपना और संघर्ष सब महसूस किया।
उन्हें भरोसा दिलाया कि कांग्रेस पार्टी और मैं हर कदम पर उनके साथ हैं। जो हुआ वह अमानवीय और शर्मनाक ही नहीं, पूरे समाज का ज़ख्म है।…
— Rahul Gandhi (@RahulGandhi) July 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 16, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

