Puri Horror: জীবনযুদ্ধে হাল ছেড়ে দিল নির্যাতিতা, পুরীর অগ্নিদ্বগ্ধ নাবালিকার মৃত্যু, শোকপ্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রীর
গতমাসেই পুরীতে এক নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল একদল যুবক। অগ্নিদ্বগ্ধ অবস্থায় তাঁকে ভুবনেশ্বর এইমসে তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল।
গতমাসেই পুরীতে (Puri) এক নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল একদল যুবক। অগ্নিদ্বগ্ধ অবস্থায় তাঁকে ভুবনেশ্বর এইমসে তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এয়ারলিফ্ট করে দিল্লি এইমসে স্থানান্তরিত করা হয়। তবে এতকিছুর পরেও হল না শেষরক্ষা। শনিবার মৃত্যু হল তাঁরা। গত ১৪-১৬দিনের একটানা লড়াইয়ের পর অবশেষে ২ অগাস্ট মৃত্যু হয় তাঁর। বালাঙ্গা থানা এলাকার এই নাবালিকার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার, পরিজনেরা। শোকপ্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দেখুন পোস্ট
Biju Janata Dal President Naveen Patnaik tweets, "Deeply saddened and anguished to know that the young girl set on fire in Balanga area of Puri District passed away while undergoing treatment in AIIMS. My condolences for the young girl and prayers are with the family members in… pic.twitter.com/rwj8ETk8uF
— IANS (@ians_india) August 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 02, 2025 11:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

