Army Foils Infiltration In Punjab: স্বাধীনতা দিবসের আগে অনুপ্রবেশের চেষ্টা, পাকিস্তানিকে খতম করল BSF

Army Foils Infiltration In Punjab: স্বাধীনতা দিবসের আগে অনুপ্রবেশের চেষ্টা, পাকিস্তানিকে খতম করল BSF
Photo Credits: PTI

স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তার মোড়কে গোটা দেশ। স্বাধীনতা দিবসের আগে গোটা দেশে যখন সাজো সাজো রব শুরু হয়েছে, সেই সময় নিরাপত্তা ভেদ পড়ে ভারতে (Indua)  প্রবেশ করতে যায় পাকিস্তানি অনুপ্রবেশকারী। পাঞ্জাবের (Punjab) পাঠানকোট দিয়ে ভারতে প্রবেশ করতে যায় এক পাক অনুপ্রবেশকারী। রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ পাঠানকোটের সিম্বাল সাকোলে অনুপ্রবেশ করতে যায় ওই অনুপ্রবেশকারী। ফলে অনুপ্রবেশ আটকাতে গুলি চালাতে শুরু করে বিএসএফ। সেনা জওয়ানদের এক নাগাড়ে গুলির জেরে মৃত্যু হয় ওই পাক অনুপ্রবেশকারীর। ওই এলাকায় আর কেউ লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়েও জোরদার তল্লাশি শুরু করা হয়েছে সেনা বাহিনীর তরফে।

আরও পড়ুন: Independence Day 2023: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১০ হাজার ক্যামেরার নজরদারি রেড ফোর্ট, কড়া নিরাপত্তার মোড়কে দিল্লি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 14, 2023 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).