Rahul Gandhi: সাংসদ পদ খারিজের পর রাহুল গান্ধীকে সরকারী বাংলো খালি করার নির্দেশ!

মোদী পদবি কাণ্ডে প্রথমে দু বছরের জেলের সাজা, তারপর সাংসদ পদ খারিজ। এবার রাহুল গান্ধীকে সরকারী বাংলো খালি করার নোটিশ দিল লোকসভার হাউসিং কমিটি।

Rahul Gandhi: সাংসদ পদ খারিজের পর রাহুল গান্ধীকে সরকারী বাংলো খালি করার নির্দেশ!
Rahul Gandhi (Photo Credit: File Photo)

মোদী পদবি কাণ্ডে প্রথমে দু বছরের জেলের সাজা, তারপর সাংসদ পদ খারিজ। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) কে সরকারী বাংলো (Goverment Allotted Bungalow) খালি করার নোটিশ দিল লোকসভার হাউসিং কমিটি। এমনই খবর প্রকাশিত হয়েছে সংবাদসংস্থা এএনআই-য়ে। সাংসদদের জন্য সরকারী বাংলো দেয় সংসদের হাউসিং কমিটি। রাহুল আর সাংসদ না থাকায় তাঁর বাঙলো খালি কড়ার নির্দেশ দেওয়া হতে চলেছে।

রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে এদিন দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। সংসদে কালো পোশাক পরে আসেন কংগ্রেস সাংসদরা। তামিলনাড়ু, বিহার সহ বিভিন্ন রাজ্যের বিধানসভায় কালো পোশাক পরে প্রতিবাদ দেখান কংগ্রেস বিধায়করা।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 27, 2023 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).