Amitabh Bachchan’s Bungalow Flooded Video: বৃষ্টিতে জলে ভরে গেল অমিতাভের জুহুর বাংলো, ভাইরাল ভিডিয়ো দেখুন
মুম্বইতে (Mumbai Rian) ভয়াবহ বৃষ্টি চলছে। গত ২ দিনের বেশি সময় ধরে মুম্বই-সহ মহারাষ্ট্রের (Maharashtra Rain) একাধিক জায়গায় জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে। যার মধ্যে মুম্বইয়ের অবস্থা শোচনীয়। মুম্বইয়ের বৃষ্টিতে এবার অমিতাভ বচ্চনের বাংলোর (Amitabh Bachchan’s Juhu Bungalow) নীচের এংশ কার্যত পুকুরের আকার নিল। মুম্বইতে প্রতীক্ষা (Prateeksha ) নামে অমিতাভের যে বাংলো রয়েছে, সেখানে জল ভরে যায়। জুহুতে রয়েছে বিগ বি-র বাংলো প্রতীক্ষা। আর সেখানেই জলে জলাকার হয়ে যায়।
দীক্ষা শর্মা নামে এক এক্স ইউজ়ারের হ্যান্ডেল থেকে প্রতীক্ষায় জল ঢোকার ভিডিয়ো পোস্ট করা হয়। আর সেখানেই দেখা যায়, অমিতাভের জুহুর বাংলো পুরো জলে ভরা। আর সেই জল সরানোর চেষ্টা করছেন নিরাপত্তারক্ষীরা।
যে ব্যক্তিকে ওই ভিডিয়োতে দেখা যায়, তিনি বলতে শুরু করেন, আপনি যত টাকারই মালিক হন না কেন, মুম্বইয়ের বৃষ্টি থেকে কেউ রেহাই পাবে না।
দেখুন সেই ভিডিয়ো যেখানে জলে ভরে যায় অমিতাভের বাংলো...
#AmitabhBachchan #MumbaiRains #viralvideo pic.twitter.com/ilP1ddf5bA
— Diksha Sharma (@DikshaS17150327) August 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 20, 2025 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

