A Youth Stabbed To Death In Delhi:দিল্লির শাহাদারায় যুবককে কুপিয়ে খুন, তদন্ত শুরু দিল্লি পুলিশের

A Youth Stabbed To Death In Delhi:দিল্লির শাহাদারায় যুবককে কুপিয়ে খুন, তদন্ত শুরু দিল্লি পুলিশের
প্রতীকী ছবি (ফাইল ফটো)

রাজধানী দিল্লিতে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল এক যুবককে। নিহত যুবকের নাম, সজন (২২)। সোমবার রাতে জগৎপুরীর নিউ রশিদ মার্কেটের গণেশ পার্কের ভিতরে ২২ বছর বয়সী ওই যুবককে কুপিয়ে খুন করা হয়। রাত ১০.৩৯ মিনিট নাগাদ এই ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ, পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, যুবককে প্রাণে বাঁচানো হয়নি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বলেছেন, "জগৎপুরীতে একটি ঘটনার বিষয়ে আমরা রাত ১০:৩৯ মিনিটে একটি ফোন পাই। যে ফোন করেছিল সে জানায়, ২০-২২ বছর বয়সী এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আরও তদন্ত চলছে।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).