Delhi: স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ, মানসিক অশান্তির কারণে দিল্লির পার্কে আত্মঘাতী এক ব্যক্তি, তদন্তে নেমেছে পুলিশ
দিল্লির পার্কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে, নয়াদিল্লির রাজ পার্কে। এদিন সকালে প্রাতঃভ্রমণে গিয়ে একদল ব্যক্তি দেহটি দেখতে পায়।
দিল্লির (Delhi) পার্কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে, নয়াদিল্লির রাজ পার্কে। এদিন সকালে প্রাতঃভ্রমণে গিয়ে একদল ব্যক্তি দেহটি দেখতে পায়। তাঁরাই তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা যাচ্ছে, গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ছিল ওই মধ্যবয়স্ক ব্যক্তির দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দিনকয়েক আগে সাংসারিক অশান্তির কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তাঁর স্ত্রী। এই বিচ্ছেদ মেনে নিতে পারেনি মৃত ব্যক্তি। ফোনে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু যোগাযোগ করতে পারেননি তিনি। দম্পতির তিন সন্তান রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন পোস্ট
A man died by suicide in a park in Delhi’s Raj Park area on Friday morning. According to police, the deceased had been living separately from his wife, who left him some time ago. A suicide note recovered from the scene mentioned his wife’s frequent phone conversations. The… pic.twitter.com/yBixYutBIK
— IANS (@ians_india) October 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 31, 2025 11:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

