Delhi Fire: দিল্লিতে জনপ্রিয় সুপারমার্কেটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন, চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ

এবার দিল্লির করোল বাগ এলাকায় বিশাল মেগামার্টে লাগল আগুন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যের দিকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ১৩টি ইঞ্জিন।

Delhi Fire: দিল্লিতে জনপ্রিয় সুপারমার্কেটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন, চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ

এবার দিল্লির (Delhi) করোল বাগ এলাকায় বিশাল মেগামার্টে লাগল আগুন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যের দিকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ১৩টি ইঞ্জিন। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখা সুপারমার্কেটের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে। তবে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পকেট ফায়ার রয়েছে। সেগুলিও নেভানোর চেষ্টা করছে দমকলকর্মীরা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। মার্কেটের মধ্যে ধোঁয়া দেখতে পেয়েই ক্রেতারা বেরিয়ে আসেন। এমনকী কর্মীরাও বেরিয়ে আসেন নিরাপদভাবে। যদিও আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এসি থেকে আগুন লাগতে পারে।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).