Samantha Ruth Prabhu-Raj Nidimoru: রাজের কাধে মাথা, নাগার সঙ্গে সম্পর্কের তিক্ততা কাটিয়ে ভালবাসা খুঁজে পেলেন সামান্থা? দেখুন ছবি

Samantha Ruth Prabhu-Raj Nidimoru: রাজের কাধে মাথা, নাগার সঙ্গে সম্পর্কের তিক্ততা কাটিয়ে ভালবাসা খুঁজে পেলেন সামান্থা? দেখুন ছবি
Samantha Ruth Prabhu-Raj Nidimoru (Photo Credit: Instagram)

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) কি শেষ পর্যন্ত নিজের নয়া সম্পর্কে সিলমোহর বসালেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে সামান্থা এবং রাজ নিধিমরুর (Raj Nidimoru) নয়া ছবি দেখে। যেখানে রাজের কাধে মাথা রাখতে দেখা যায় সামান্থাকে। প্রসঙ্গত রাজ নিধিমরুর সঙ্গে সামান্থা রুথ প্রভু গত এক বছর ধরে সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। তবে সামান্থাকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। রাজ নিধিমরুও চুপ রয়েছে। এবার সামান্থা এবং রাজ যখন একসঙ্গে প্রযোজনা সংস্থা শুরু করেন, তখন থেকে তাঁদের ছবি সামনে আসে এবং জল্পনা শুরু হয়। এসবের মাঝে রাজ নিধিমরুর স্ত্রী শ্যামলী দে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে তাঁর জন্য যাঁরা চিন্তা করেন, ভাবেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। সামান্থার সঙ্গে রাজের সম্পর্কের গুঞ্জনের মাঝে শ্যামলীর এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Samantha Ruth Prabhu's Video: চোখে জল, কাঁদছেন সামান্থা, আকূল অনুরাগীদের তোপের মুখে প্রাক্তন নাগা, দেখুন ভিডিয়ো

দেখুন সামান্থা এবং রাজ নিধিমরুর নয়া ছবি...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 15, 2025 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).