Samantha Ruth Prabhu's Video: চোখে জল, কাঁদছেন সামান্থা, আকূল অনুরাগীদের তোপের মুখে প্রাক্তন নাগা, দেখুন ভিডিয়ো
সামান্থার ভিডিয়ো দেখে কোউ বলতে শুরু করেন, ব্যক্তিগত জীবনেও অনেক লড়াই করতে হয় অভিনেত্রীকে। কেউ আবার নাগা চৈতন্যর নাম করেই তাঁকে কটাক্ষ করেন। এমনকী সামান্থার সমকক্ষ নন নাগা।
হায়দরাবাদ, ৬ মে: বিশাখাপত্তনমের একটি অনুষ্ঠানে চোখে জল সামান্থা রুখ প্রভুর (Samantha Ruth Prabhu)। হঠাৎ করে সামান্থার চোখে কীভাবে জল এল, তা নিয়ে চিন্তায় অনুরাগীরা। সামান্থাকে চোখের জল ফেলতে দেখে চিন্তায় আকুল হয়ে যান তাঁর বহু অনুরাগী। সামান্থা কেন কাঁদছেন, তা নিয়ে প্রশ্ন করেন বহু মানুষ। সামান্থার ওই কান্নার ভিডিয়ো (Samantha Ruth Prabhu's Video) কাশ্যে আসতেই তা নিয়ে যখন জোর চর্চা শুরু হয়, তা নিয়ে একাধিক মন্তব্য উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।
সামান্থার ভিডিয়ো দেখে কোউ বলতে শুরু করেন, ব্যক্তিগত জীবনেও অনেক লড়াই করতে হয় অভিনেত্রীকে। কেউ আবার নাগা চৈতন্যর নাম করেই তাঁকে কটাক্ষ করেন। এমনকী সামান্থার সমকক্ষ নন নাগা। তাই স্যাম যেন নিজের জীবনে ভালভাবে বাঁচেন, সেই মন্তব্যও করতে শোনা যায় অনেককে। কেউ কেউ আবার সামান্থা ভীষণ অনুভূতিপ্রবণ। তাই যে কোনও মুহূর্তে তাঁর চোখ জলে ভরে যায় বলেও মন্তব্য করেন।
বিশাখাপত্তনমের অনুষ্ঠানে সামান্থার চোখে জল জল দেখে তাঁর অনুরাগীরা যেমন আকূল হয়ে যান, তেমনি অভিনেক্রী কেন কাঁদছেন, তা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: 'ফ্যামিলি ম্যান' অভিনেত্রী সামান্থার বোল্ড শ্যুট, ভাইরাল ছবি
দেখুন সামান্থার সেই ভিডিয়ো...
View this post on Instagram
সামান্থার বক্তব্য
তাঁকে নিয়ে যখন জোর চর্চা শুরু হয়, তা দেখে পালটা ভালবাসা অনুরাগীদের জানান সামান্থা। তিনি বলেন, যাঁরা তাঁর জন্য চিন্তা করছেন, তাঁদের ধন্যবাদ। তবে তাঁর চোখ অত্যন্ত অনুভূতিপ্রবণ, তাই জল এসে গিয়েছে। অত্যন্ত চকমকে আলোয় তাঁর চোখ বন্ধ হয়ে আসে। ওই অনুষ্ঠানেও সেই একই জিনিস হয়। অত্যন্ত বেশি আলোয় তাঁর চোখে জল চলে আসে বলে অনুরাগীদের জানান সামান্থা রুথ প্রভু।
(The above story first appeared on LatestLY on May 06, 2025 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

