Udit Narayan Kissing Video: 'আমি ভদ্রলোক, ভক্তদের খুশি করতেই...' চুমু বিতর্কে সাফাই দিলেন উদিত নারায়ণ
লাইভ কনসার্ট থেকে সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কের মুখে প্রবীণ শিল্পী। একে একে কটাক্ষ, সমালোচনা ধেয়ে আসতে শুরু করে। নিজের উপর ওঠা অভিযোগ ঘিরে এবার মুখ খুললেন উদিত নারায়ণ।
মঞ্চে গান গাইছেন উদিত নারায়ণ (Udit Narayan)। গাইছেন 'টিপ টিপ বরসা পানি'। প্রবীণ সঙ্গীত শিল্পীর সুরেলা কণ্ঠে মোহিত ভক্তকুল। তারকার সঙ্গে ছবি তোলার আর্জি নিয়ে মঞ্চের গায়ে এসে জড়ো হন মহিলা ভক্তরা। ছবি তো তুললেন সেই সঙ্গে বিলোলেন চুম্বন। ভরা মঞ্চে গান গাইতে গাইতেই মহিলা ভক্তদের ঠোঁটে ঠোঁট বসিয়ে চুমু দিচ্ছেন উদিত নারায়ণ। লাইভ কনসার্ট থেকে সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কের মুখে প্রবীণ শিল্পী। একে একে কটাক্ষ, সমালোচনা ধেয়ে আসতে শুরু করে। নিজের উপর ওঠা অভিযোগ ঘিরে এবার মুখ খুললেন উদিত নারায়ণ। গায়ক বললেন, 'আমি ভদ্রলোক। আমরা এমন মানুষ নই। শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব। অনুষ্ঠানে অনুরাগীরা হাত ধরতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। তাই এইসব কিছু বেশি মাথা ঘামানো উচিৎ হয়'।
আরও পড়ুনঃ ছবি তোলার অছিলায় মহিলা ভক্তদের চুম্বন, লাইভ কনসার্টের মাঝে উদিত নারায়ণের কাণ্ডে স্তম্ভিত নেটবাসী
চুমু বিতর্কে সাফাই দিলেন উদিত নারায়ণঃ
সেলফির বদলে চুমু!
#UditNarayan went from Icon to super lewd in just a minute!
A singer of his stature should be super conscious of his deeds in public. 😭
I never post content like this but ye kya hi dekh liya aaj 😭😭
— Bollywood Talkies (@bolly_talkies) January 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 01, 2025 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

