Shah Rukh Khan: চওড়া বাইসেপসে ট্যাটু আঁকা, পরনে স্যান্ডো গেঞ্জি ও ডেনিম জিন্স, শাহরুখ খানের নয়া অবতারে চোখ ঝলসে গেল, দেখুন ভিডিও

একেবারে ভিন্ন লুকে কিং খান। বাইসেপসের সঙ্গে ধরা দিয়েছেন অভিনেতা। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি, ডেনিম জিন্স চোখে সানগ্লাস। বাহুতে নকল ট্যাটু করা। নিরাপত্তার ঘেরাটোপে হেঁটে চলে গেলেন শাহরুখ।

Shah Rukh Khan: চওড়া বাইসেপসে ট্যাটু আঁকা, পরনে স্যান্ডো গেঞ্জি ও ডেনিম জিন্স, শাহরুখ খানের নয়া অবতারে চোখ ঝলসে গেল, দেখুন ভিডিও
Shah Rukh Khan surprised fans with his new avatar (Photo Credits: X)

কিং খানের আসন্ন ছবি 'কিং' (King) নিয়ে দর্শকমহলের উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে প্রথমবারের জন্যে মেয়ে সুহানার (Suhana Khan) সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন বাবা-মেয়ে জুটি। চলছে শুটিংয়ের কাজ। এরই মাঝে শাহরুখের একটি ভিডিও রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একেবারে ভিন্ন লুকে কিং খান। বাইসেপসের সঙ্গে ধরা দিয়েছেন অভিনেতা। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি, ডেনিম জিন্স চোখে সানগ্লাস। বাহুতে নকল ট্যাটু করা। নিরাপত্তার ঘেরাটোপে হেঁটে চলে গেলেন শাহরুখ। ঘটনাস্থলে উপস্থিত কেউ একজন লুকিয়ে মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। ভিডিওটি নেটপাড়ায় হু-হু করে ভাইরাল হয়েছে। নেটবাসীর মধ্যে জল্পনা শুরু হয়েছে, বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি 'কিং'এর জন্যে এটি শাহরুখের লুক হতে পারে।

শাহরুখের নয়া অবতারঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 02, 2025 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).