PM Modi Bhutan Visit: দুদিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী মোদী, যোগ দেবেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মদিনে (দেখুন ভিডিও)

PM Modi Bhutan Visit: দুদিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী মোদী, যোগ দেবেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মদিনে (দেখুন ভিডিও)
Narendra Modi & Bhutan king (Photo Credit: X)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে দুই দিনের সফরে ভুটানে আসছেন। সফরকালীন সময়ে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এক হাজার বিশ মেগাওয়াট পুনাটসাংচু-২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন।প্রকল্পটি ভারত ও ভুটান যৌথভাবে তৈরি করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং প্রধানমন্ত্রী শেরিং টোবগে-এর সঙ্গেও দেখা করবেন। শ্রী  মোদী থিম্পুর তাশিছোডজং-এ বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে অংশগ্রহণ করবেন এবং পবিত্র স্থানগুলিতে প্রার্থনা করবেন।

বিদেশ মন্ত্রক জানিয়েছে যে প্রধানমন্ত্রীর এই সফর উভয় পক্ষকে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও বৃদ্ধি ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করার এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৃহত্তর বিষয়গুলিতে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 10, 2025 09:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).