চলন্ত ট্রেনে হস্তমৈথুনে মত্ত ব্যক্তির ভিডিও করা মহিলা শাস্তি পেতে পারেন(দেখুন ভাইরাল ভিডিও)

চলন্ত ট্রেনে হস্তমৈথুনে মত্ত ব্যক্তির ভিডিও করা মহিলা শাস্তি পেতে পারেন(দেখুন ভাইরাল ভিডিও)
চলন্ত ট্রেনে হস্তমৈথুন করে চলেছেন সেই ব্যক্তি। (Photo Credits: Video grab)

প্যারিস, ২ জুলাই: ট্রেনে সফর চলাকালীন এক ব্যক্তির অসভ্যতার প্রতিবাদ করে শাস্তির মুখে ফরাসি মহিলা। ফ্রান্সে ঘটতে চলেছে এমন ঘটনা। যেখানে নাতাচা ব্রাস (Natacha Bras) নামের এক মহিলা প্যারিস থেকে পোট্রেয়টে ট্রেনে সফর করার সময় এক ব্যক্তির বিকৃতি মানসিকতার মুখে পড়েন। এক পুরুষ যাত্রী তার  কাছে এসে বসে চোখের দিকে তাকিয়ে হস্তমৈথুন (masturbating) করতে থাকে। সেই মহিলা হাতানাতে ধরতে হস্তমৈথুন করা সেই ব্যক্তির ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে এভাবে তার ওপর শ্লীলতাহানির তীব্র প্রতিবাদও জানান।

মুহূর্তে ভাইরাল হওয়া সেই ভিডিওটি করার জন্য মহিলার সাহসের পরিচয়ের কুর্নিশও করা হয়। কিন্তু সেখানকার নিয়ম অনুযায়ী নাতাশাকে বড় শাস্তির মুখে পড়তে হবে। যে ব্যক্তি ট্রেনে বসে নাতাশাকে উদ্দেশ্য করে অপকর্মটি করলেন তার চেয়েও বেশি শাস্তি হয়তো তাকে পেতে হবে। কারণ নাতাশা নাকি তদন্তের আগে ভিডিটি ফাঁস করে ব্যক্তির গোপনীয়তা সমাজের সামনে এনে অপরাধ করেছেন। দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিওটি-

ঠিক কী ঘটেছিল সেদিন? বছর ৩৭-এর নাতাচা জানান, তিনি অনেকটা ফাঁকা কামরাতেই সফর করেছিলেন। এক ব্যক্তি সফরের শুরু থেকেই তাঁকে নানাভাবে বিরক্ত করতে থাকেন। কিন্তু তিনি সাড়া না করায়, তার  ঠিক বিপরীতে সবে হস্তমৈথুন করতে থাকে। পরে সেই ব্যক্তি পুরো ঘটনা অস্বীকার করতে পারেন বলেই তিনি মোবািল ক্যামেরায় লুকিয়ে ভিডিও-করেন। কিন্তু এতে হল বিপরীত। ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

গত বছর মে মাসে কলকাতার বাসে এমন ধরনের এক ঘটনা ঘটেছিল। যেখানে খাস কলকাতায় চলন্ত বাসে হস্তমৈথুন করা এক মধ্যবয়স্ক ব্যক্তিকে ধরে ফেলে এখ তরুণী। বাসের মধ্যেই তরুণীর তোলা সেই ভিডিও ভাইরাল ফেসবুকে। প্রিয়াঙ্কা দাস নামে এক তরুণী নিজের ফেসবুক অ্যাকাউন্টে দু'টি ভিডিও পোস্ট করেছিলেনন। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছিল, চলন্ত বাসে হস্তমৈথুন করছিলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি।

(The above story first appeared on LatestLY on Jul 02, 2019 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).