Indian Family In Pakistan (Photo Credit: Twitter)

ইসলামাবাদ, ১০ নভেম্বর: 'বিরাট কোহলিকে (Virat Kohli) দিয়ে দিন, আপনারা টি ২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যান।' ভারতীয় পরিবারের সামনে এমনই আবদার করলেন এক পাকিস্তানি (Pakistan)। ভারতীয় (India) পরিবারের সঙ্গে পাকিস্তানের এক ব্যক্তি কী ধরনের আচরণ করেন, তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানে যাওয়ার পর ভারতীয় পরিবারকে বিরিয়ানি খাইয়ে, তাঁদের আপ্যায়ন করে, নেট জনতার মন জিতে নেন এক পাকিস্তানি।  সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ঘিরে জোর চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। দেখুন সেই ভিডিয়ো...

 

ভিডিয়ো দেখা যাচ্ছে, পাকিস্তানে আয়োজিত একটি আন্তর্জাতিক টেনিস  টুর্নামেন্টে অংশ নিতে ভারতের পড়শি দেশে যান এক দক্ষিণী পরিবার। সীমান্ত পার করার পর থেকে তাঁদের মনে ভয় ছিল। ভারত পার করে পাকিস্তানে প্রবেশের পর গন্তব্যে পৌঁছতে এক ব্যক্তির গাড়ি দেখে, হাত দেখায় হায়দরাবাদের ওই পরিবার।

লিফট চাওয়ায় পাকিস্তানের ওই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে পড়েন এবং ভারতীয় পরিবারকে আপ্য়ায়ন করে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যান। যা দেখে আপ্লুত হায়দরাবাদের ওই পরিবার। এমনীক ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও তফাৎ নেই। ঈশ্বর পাকিস্তানের আরও ভাল করুন বলে প্রার্থনা করেও ওই ভারতীয়। পাশাপাশি পাকিস্তানে গিয়ে তাঁরা যে আপ্যায়ন পান, তা নিজের দেশেও পাননি বলে দাবি করেন ওই ব্যক্তি। এরপরই ভারতীয় অতিথির কাছে আবেদন করেন পাকিস্তানের ওই ব্যক্তি। তিনি বলেন, বিরাট কোহলিকে দিয়ে যান, আপনারা ট্রফি নিয়ে যান। যা শুনে হেসে ফেলেন পাকিস্তানের ভারতীয় অতিথি।