দক্ষিণের তারকা অভিনেতা বিজয়ের ৫০তম জন্মদিন উপলক্ষ্যে এদিন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় তাঁর ভক্তরা নানা অনুষ্ঠানের আয়োজন করে। বেঙ্গালুরু, উদুপি সহ নানা জায়গায় বিজয়ের ফ্যান ক্লাবের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত কয়েক বছরে বিজয়ের জনপ্রিয় দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুঙ্গে উঠেছে। সেই বিজয়ের জন্মদিন পালন করতে গিয়ে কর্ণাটকের নেলাঙ্কারাইতে ঘটে গেল বড় দুরগ্ঠনা। বিজয়ের ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উঠে বিশেষ স্টান্টের অংশ হিসেবে হাতে আগুন দিয়ে কেক কাটতে যায় তার এক কিশোর ভক্ত।
যেভাবে সিনেমায় বিজয় কেক কাটেন, সেই আদলেই তার কিশোর ভক্ত কেক কাটতে যায়। কিন্তু কেক কাটার পর আগুন হাতে ছড়িয়ে পড়ে কিশোরের হাতে। মঞ্চের কয়েকজন চেষ্টার পরেও সেই আগুন নেবাতে পারেননি।
এদিকে, আগুনের ফলে কিশোরের হাত জ্বলতে শুরু করে। সে কাঁদতে থাকে। পরে আগুন নেভানো যায়। কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়।
দেখুন ভিডিয়ো
As part of celebrating #Vijay 50th bday in Neelankarai today, the right hand of a boy was caught in fire when he tried to perform a stunt by breaking tiles. Unusual to see the petrol being poured into his hands and then the fire is set pic.twitter.com/aCe1TfuFiT
— Pearson abraham/பியர்சன் (@pearsonlenekar) June 22, 2024
বিজয় তার সেই খুদে ভক্তর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন।