অদ্ভুত পদ্ধতিতে গাছে উঠছে বিশালাকার অজগর, ভিডিয়ো দেখে চমকে যাবেন আপনিও!
গাছকে পেঁচিয়ে ধরে ঘুরে ঘুরে উপরে উঠছে একটি বিশালাকার অজগর। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই ভাইরাল হয়ে গেছে। ভিডিয়োটি দেখে শিউরে উঠছেন নেটিজেনরাও। অবাক হচ্ছেন অজগরটির গাছে ওঠার দক্ষতা দেখেও।
নয়াদিল্লি: গাছকে পেঁচিয়ে ধরে ঘুরে ঘুরে উপরে উঠছে একটি বিশালাকার (Giant) অজগর ( Python)। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই ভাইরাল হয়ে গেছে। ভিডিয়োটি দেখে শিউরে উঠছেন নেটিজেনরাও। অবাক হচ্ছেন অজগরটির গাছে ওঠার দক্ষতা দেখেও।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখে যাচ্ছে, প্রথমে নিজের পুরো শরীরটি দিয়ে গাছটিকে জড়িয়ে ধরে পাক খাচ্ছে অজগরটি। তারপর ফের মাথা উঁচিয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। এভাবে গাছের গোড়া থেকে একদম উপরে উঠছে কয়েক মিনিটের মধ্যেই। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে দেখে হতবাক হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকে আবার ওই অজগরটির গাছে ওঠার দক্ষতা দেখে প্রশংসাও করেছেন।
গত ৫ অক্টোবর ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন নন্দন সিং নামে এক নেটিজেন। ক্যাপশনে লিখেছেন, "গাছে উঠল ভয়ানক অজগর"।
पेड़ पर चढ़ा खतरनाक अजगर#Viral pic.twitter.com/7ZJGtje3mf
— Nandan singh (@Singh17Nandan) October 5, 2022
(The above story first appeared on LatestLY on Oct 07, 2022 05:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

