FASTag Smart Watch Scam Fact Check: স্মার্ট ঘড়ি পরে কি ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে? আসল সত্যিটা জানুন
একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একটি ছেলে স্মার্ট ঘড়ি পরে গাড়ির উইন্ডস্ক্রিন পরিষ্কার করার সময় পেটিএম ফাস্ট্যাগ (PayTM FASTag) থেকে টাকা তুলে নিচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা একটি গাড়ির কাচ পরিষ্কার করছে, সে একটি অ্যাপল ঘড়ি (Apple Watch) পরে আছে এবং ঘড়িটিকে উইন্ডস্ক্রিনে ফাস্ট্যাগ স্টিকারের উপরে তাক করছে। দেখে মনে হচ্ছে যেন সে তার ঘড়ি দিয়ে স্টিকারটি স্ক্যান করছে এবং অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলছে।
যাইহোক, ফাস্ট্যাগ এই ধরনের কেলেঙ্কারির সম্ভাবনা অস্বীকার করেছে। কারণ লেনদেন শুধুমাত্র রেজিস্ট্রেশন করা লোকজনের ক্ষেত্রেই করা যেতে পারে। তারা আরও বলেছে যে অনুমোদিত নয়, এমন কোনও ডিভাইস কোনও আর্থিক লেনদেন করতে পারে না এবং ফাস্ট্যাগ একেবারে নিরাপদ।
দেখুন ভিডিও:
@FASTag_NETC there is a video currently in circulation on scams involving scanning of fast tag and siphoning payments, is this true can you confirm? #cybersecurityawareness#cybersecuritypic.twitter.com/1L1uEDasT3
— Venkat Madala (@venky4a) June 18, 2022
1/2> The Loot party new mode of loot. Be aware of this. Watch both part carefully how Apple wrist watch used for @FASTag_NETC scanning. Any remedy Mr @nitin_gadkari @OfficeOfNG @NHAI_Official kuch samajh aya foreign technology me se?? pic.twitter.com/ggkNHJCr0b
— Sergeant Bikash🇮🇳 (@Bikash63) June 24, 2022
FASTag's Reply to the Viral Video:
Hi, NETC FASTag transaction can only be initiated by the registered merchants (Toll & Parking Plaza operators) which are onboarded by NPCI only from the respective geo-locations. No unauthorized device can initiate any financial transactions on NETC FASTag. It is absolutely safe.
— FASTag NETC (@FASTag_NETC) June 24, 2022
(The above story first appeared on LatestLY on Jun 25, 2022 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

