বেজিং, ১৮ নভেম্বর: দীর্ঘ ৪২ কিলোমিটারের ম্যারাথনে ধোঁয়া ভরা নজির। চিনের আঙ্কেল চেন নামের এক ব্যক্তি সাংহাইয়ের কাছে হওয়া এক ম্যারাথনের পুরোটা ধুমপান করে দৌড়লেন। ম্যারথনের শুরুতে তাঁর ঠোঁটে ছিল সিগারেট, আর শেষও তাই। পুরো ম্যারথন জুড়ে বেশ কয়েকটি সিগারেটের প্যাকেট শেষ করে ফেললেন তিনি।
সাংহাইয়ের কাছে হওয়া এই ম্যারাথনে চেন স্মোকিং করা ওই ব্যক্তি ৪২ কিলোমিটারের ম্যারথন শেষ করলেন ঠিক ৩ ঘণ্টা ২৮ মিনিটে। ম্যারাথন চলাকালীন একটা সিগারেট শেষ হয়েছে, আরেকটা ধরিয়েছেন সেই চিনা ব্যক্তি। মোট দেড় হাজার প্রতিযোগী এই ম্যারথনে অংশ নিয়েছিলেন তার মধ্যে গোটা রেসে ধুমপান করে চলা সেই ব্যক্তি শেষ করেন ৫৭৩ জনের পর। আঙ্কেল চেন নামের সেই ব্যক্তি চিনের গোয়াংঝাউতে। চিনা মিডিয়া তাঁর নাম দিয়েছে, স্মোকিং আঙ্কেল। আরও পড়ুন-
ধোঁয়ায় হেঁটে যাচ্ছে কে? ক্যামেরায় ধরা পড়ল ভূতুড়ে ছায়া, ভাইরাল ভিডিয়ো
দেখুন ছবিতে
A Chinese national completed a daunting 42 kilometre marathon in three hours and 28 minutes and he chain-smoked for the entire duration of the race.https://t.co/L1C7pJa7Oi
— IndiaToday (@IndiaToday) November 18, 2022
দৌড়ের সময় ছাড়া তিনি ধুমপান করেন না বলে জানিয়েছেন। এর আগে ২০১৮ গোয়াংঝাউ ম্যারাথনেও পুরো রেসে ধুমপান করেন আঙ্কেল চেন।