Lok Sabha Election Schedule Viral Post: ১৯ এপ্রিল লোকসভা ভোট, গণনা ২২শে? নির্বাচন নির্ঘণ্টের ভাইরাল পোস্ট ভুয়ো বলে জানাল কমিশন
লোকসভা নির্বাচনের দিনক্ষণ নাকি প্রকাশ পেয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে দেখা যাচ্ছে, দেশজুড়ে এক দফায় ১৯ এপ্রিল হতে চলেছে লোকসভা নির্বাচন। ২২ এপ্রিল হবে ভোট গণনা।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ নাকি প্রকাশ পেয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে দেখা যাচ্ছে, দেশজুড়ে এক দফায় ১৯ এপ্রিল হতে চলেছে লোকসভা নির্বাচন। ২২ এপ্রিল হবে ভোট গণনা। তার আগে ১২ মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ২৮ মার্চ থেকে শুরু হবে মনোনয়ন জমা। সোশ্যাল মিডিয়া জুড়ে নির্বাচন কমিশনের প্যাডের ছবি দিয়ে এমন পোস্ট ভাইরাল হচ্ছে। কিন্তু এই পোস্ট পুরোপুরি ভুয়ো, ভিত্তিহীন বলে জানাল নির্বাচন কমিশন।
এখনও কোনরকমভাবে ভোটের দিন ঘোষণা হয়নি। হোয়াটসঅ্যাপে খুব শেয়ার হওয়া এই ভুয়ো বার্তা নিয়ে সতর্ক করে নির্বাচন কমিশন জানাল, ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলে তা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষিত হবে।
দেখুন নির্বাচন কমিশনের এক্স
A fake message is being shared on Whats app regarding schedule for #LokSabhaElections2024#FactCheck: The message is #Fake. No dates have been announced so far by #ECI.
Election Schedule is announced by the Commission through a press conference. #VerifyBeforeYouAmplify pic.twitter.com/KYFcBmaozE
— Election Commission of India (@ECISVEEP) February 24, 2024
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতে দাপিয়ে চলবে ভুয়ো খবর। ভোটারদের প্রভাবিত করতে ভুয়ো খবরকে ব্যবহার করা হবে। পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ভুয়ো খবর বিশ্বাস, শেয়ার করা একেবারেই উচিত হবে না। ভুয়ো খবর দেখলে তা সবাইকে সতর্ক করতে হবে।
(The above story first appeared on LatestLY on Feb 24, 2024 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

