International Friendship Day 2022:বন্ধু’ শব্দটি ছোট কিন্তু এর গভীরতা অনেক, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে শুভেচ্ছাবার্তা শেয়ার করুন Facebook, Twitter, Instagram-এ
প্রতি বছর ৩০ জুলাই সারা বিশ্বে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়। এই দিনটির উদ্দেশ্য বন্ধুত্ব উদযাপন করার পাশাপাশি নতুন বন্ধুদেরকে আরো আপন করে নেওয়া। বন্ধু' হল আমাদের জীবনে সেই বিশেষ মানুষ, যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, বিপদে পড়লে যার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়, বলে ফেলা যায় এমন অনেক কথা যা অন্য কাউকেই বলা যায় না। এই বন্ধুত্বের জন্য আলাদা কোন দিন হয় না। বন্ধুদের দিন বছরের সব দিনগুলো। তাও একটি বিশেষ দিন রয়েছে বন্ধুত্ব উদযাপনের জন্য। তা হল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস (International Friendship day)। আজকের এই দিনে বন্ধুকে জানিয়ে দাও যে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর পাঠিয়ে দাও এই শুভেচ্ছা বার্তা।





(The above story first appeared on LatestLY on Jul 30, 2022 07:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

