Happy Dol Utsav 2020: লেটেস্টলি বাংলার তরফ থেকে দোল উৎসবের অনেক শুভেচ্ছা, প্রিয়জনকে পাঠিয়ে দিন এই বাংলা Wishes, Facebook Greetings, Whats App Status, এবং SMS শুভেচ্ছাগুলি

দখিন দুয়ার খুলে বসন্ত এসেছে। পলাশের রঙে রঙিন বাংলা। আজ শুভ দোল পূর্ণিমা। রঙের খেলায় মেতেছে আপামর বাঙালি। কৃষ্ণের আরাধনা আর রবীন্দ্রনাথের গানে গানে উদযাপিত হয় বাঙালির দোল উৎসব। স্থলে জলে বনতলে লেগেছে দোল। আবির, রঙে মাতোয়ারা সকলে। সারাদিন চলবে উৎসবমুখর বাঙালির রং খেলার উদযাপন। বসন্ত বেলায় শত শত হাসির সঙ্গে মিশবে একমুঠো আবির। বাঙালির আজ রঙিন হওয়ার পালা।

Happy Dol Utsav 2020: লেটেস্টলি বাংলার তরফ থেকে দোল উৎসবের অনেক শুভেচ্ছা, প্রিয়জনকে পাঠিয়ে দিন এই বাংলা Wishes, Facebook Greetings, Whats App Status, এবং SMS শুভেচ্ছাগুলি
শুভ দোলযাত্রা (File Photo)

Happy Dol Utsav 2020 Wishes In Bengali: দখিন দুয়ার খুলে বসন্ত এসেছে। পলাশের রঙে রঙিন বাংলা। আজ শুভ দোল পূর্ণিমা। রঙের খেলায় মেতেছে আপামর বাঙালি। কৃষ্ণের আরাধনা আর রবীন্দ্রনাথের গানে গানে উদযাপিত হয় বাঙালির দোল উৎসব। স্থলে জলে বনতলে লেগেছে দোল। আবির, রঙে মাতোয়ারা সকলে। সারাদিন চলবে উৎসবমুখর বাঙালির রং খেলার উদযাপন। বসন্ত বেলায় শত শত হাসির সঙ্গে মিশবে একমুঠো আবির। বাঙালির আজ রঙিন হওয়ার পালা।

আজকের এই শুভদিনটিকে উদযাপন করার জন্য আপনার বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য লেটেস্টলি (LatestLY) নিয়ে এসেছে অসাধারণ কিছু স্টিকার। এইগুলি শেয়ার করে মনের কোণে জমিয়ে রাখা অনুভূতি ভাগ করে নিন প্রিয়জনদের সঙ্গে।

রঙের ছোঁয়ায় হিংসা কমুক/ প্রেম ভালবাসায় ভরে উঠুক জীবন (File Photo)
রঙে রঙিন হয়ে উঠুক আপনার জীবন/ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা (File Photo)
জীবনের প্রতিটি অধ্যায় হয়ে উঠুক রঙিন/ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা (File Photo)
ভাষা বা জাতি ভেদাভেদ নয়/ স্নেহের রঙে ভরে উঠুক দুনিয়া
ভাষা বা জাতি ভেদাভেদ নয়/ স্নেহের রঙে ভরে উঠুক দুনিয়া
(File Photo)

ফাগুনের এই মোহনায় মেতে উঠুক দোল উৎসব। ছোট বড় সকলে নিরাপদে খেলুক দোল। সাদা কালো এই জঞ্জালে ভরা শহর রঙিন হয়ে উঠুক। সমস্ত হিংসা, দ্বন্দ্ব ভুলে সংহতি আসুক ফিরে। এই দোলে যেন ফিরে আসে একরাশ আনন্দ।

(The above story first appeared on LatestLY on Mar 09, 2020 11:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).