Durga Puja Special Train: দুর্গাপুজোয় যাত্রীদের সুবিধার্থে আগামী ২৯ সেপ্টেম্বর রাত থেকেমোট আটটি অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেলের হাওড়া ডিভিশন
চলতি দুর্গাপুজোয় যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী ২৯ সেপ্টেম্বর রাত থেকে পয়লা অক্টোবর রাত পর্যন্ত শহরতলী ব্যান্ডেল, তারকেশ্বর, এবং বর্ধমান ( ভায়া মেন এবং কর্ড লাইনে) মোট আটটি অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া - বর্ধমান ভায়া ব্যান্ডেল, হাওড়া - বর্ধমান ভায়া ডানকুনি, হাওড়া - ব্যান্ডেল এবং শেওড়াফুলি - তারকেশ্বর এর মধ্যে এক জোড়া করে EMU স্পেশাল সহ মোট ৮ টি ট্রেন চালানো হবে। হাওড়া - বর্ধমান স্পেশাল ভায়া ব্যান্ডেল হাওড়া থেকে রাত ১২ টা ৪৫ মিনিটে, হাওড়া - বর্ধমান ভায়া ডানকুনি হাওড়া থেকে রাত ১ টা ১৫ মিনিটে, হাওড়া - ব্যান্ডেল স্পেশাল রাত ১ টায় হাওড়া থেকে এবং শেওড়াফুলি - তারকেশ্বর স্পেশাল শেওড়াফুলি থেকে রাত সাড়ে ১২ টায় ছাড়বে। এছাড়া, 63501 হাওড়া - বর্ধমান MEMU লোকাল ( ভায়া ব্যান্ডেল) রাত ১ টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং হাওড়া - ব্যান্ডেলের মধ্যে সমস্ত ষ্টেশনে থামবে। 37220 ব্যান্ডেল - হাওড়া লোকাল ব্যান্ডেল থেকে ভোর ৫ টা ৪০ মিনিটে ছাড়বে। এছাড়া, দুর্গা পুজা উপলক্ষ্যে আগামী ২৯, ৩০ সেপ্টেম্বর ও পয়লা, দোসরা অক্টোবর, লক্ষ্মী পুজোর জন্য আগামী ৬ ই অক্টোবর, এবং কালীপূজা উপলক্ষ্যে আগামী ২০ অক্টোবর বিকেল ৩ টে পর্যন্ত হাওড়া ডিভিশনের সমস্ত EMU লোকাল রবিবারের সময় সূচি অনুসারে চলবে বলে রেল সূত্রের খবর
(The above story first appeared on LatestLY on Sep 27, 2025 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

