Horoscope Today, 28 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষঃযে কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য আজকের দিনটি শুভ। আজ আপনি প্রাক্তন সম্পর্কের কাছে ফিরে যেতে পারেন। আজ আপনি মানসিক ভাবে বেশ শান্ত থাকবেন।
বৃষ: কাজের সূত্রে ছোটখাটো ভ্রমণের প্ল্যান হতে পারে। সম্পর্কের জটিল মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আপনি। কর্মক্ষেত্রে দারুন সুযোগ আসতে চলেছে।
মিথুনঃ কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই আপনি এখন জোর দিতে চাইছেন। আজ কর্মক্ষেত্রে সামান্য বিভ্রান্তি তৈরি হতে পারে।
কর্কটঃ আপনাকে আজ অনেক ইমোশনাল ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে। আজ আপনাকে সেরা জিনিসটি বেছে নিতে হবে। তবে আপনি ঠিকই সেরাটা বেছে নিতে পারবেন।
সিংহঃ পরিবারের তরফ থেকে আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। আপনি কাজপাগল এবং কাজ থেকেই আপনি শান্তি পাবেন। পার্টনারের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপনের চেষ্টা করুন।
কন্যাঃ আপনার পছন্দের কোনও মানুষ আজ বিপদে পড়তে চলেছেন, আপনাকেও তাঁর জন্য কষ্ট স্বীকার করতে হবে। কর্মক্ষেত্রে আপনার প্রয়োজন থাকলেও আজ আপনি বাড়ির প্রতিই বেশি মনোযোগ দিতে চাইবেন।
তুলাঃ অভিজ্ঞতাই জীবনের সেরা শিক্ষক এবং আপনাকে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কাজ করতে হবে। কর্মক্ষেত্রে কোনও বড় পরিবর্তন আসতে চলেছে।
বৃশ্চিকঃ বন্ধুদের সঙ্গে আনন্দ করার জন্য সেরা সময়। পার্টনারকে খুশি করার চেষ্টা করুন। আপনার জীবনের সমস্যা কেটে গিয়েছে, আপনি খুব সুন্দর ভাবে আপনার সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করছেন।
ধনুঃ আজকের দিনটি আপনার জন্য শুভ। অনেকেই আপনার চরিত্রের প্রতি আকৃষ্ট হবেন। শারীরিক সমস্যা থেকেও আজ মুক্তি মিলবে।
মকরঃ আজকের দিনটি কর্মময়। আপনার পছন্দের মানুষ আপনার কাছকাছিই রয়েছেন, তবে আপনি তাঁকে খুঁজে বের করতে পারছেন না। হঠাৎ করে আর্থিক চাহিদা বেড়ে যেতে পারে।
কুম্ভঃ আজকের দিনটি শুধু আলস্যে অতিবাহিত না করে কোনও সৃজনমূলক কাজ করতে পারেন। পারস্পরিক বোঝাপড়াই আপনাদের সম্পর্কের মূল চাবিকাঠি।
মীনঃ আপনি যদি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য সেরা। তবে সম্পর্ক নিয়ে অধিক উৎসাহিত হতে যাবেন না, বিপদ বাড়তে পারে।