Haryana Election: হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকায় সোনাজয়ী কুস্তিগীর ববিতা ফোগাট
২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে হরিয়ানায় বিধানসভা নির্বাচন। রবিবার দিল্লিতে হরিয়ানার বিজেপি নেতাদের সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহের বৈঠক হয়। তারপর সোমবার ৭৮ জন প্রার্থীর নামে তালিকা সামনে আনে বিজেপি। সোমবার এই তালিকা প্রকাশ করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। আর এই তালিকায় নাম রয়েছে কমনওয়েলথ গেমস-এ সোনাজয়ী কুস্তিগীর ববিতা ফোগাটের। একই সঙ্গে এই তালিকায় নাম রয়েছে আর এক পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্তর। কুস্তিগীর ববিতা ফোগাটের নাম যে এবার তালিকায় থাকবে তা আগেই প্রত্যাশিত ছিল।
নতুন দিল্লি, ১ অক্টোবর: ২১ অক্টোবর (21st October) থেকে শুরু হচ্ছে হরিয়ানায় বিধানসভা নির্বাচন (Haryana Assembly Election)। রবিবার দিল্লিতে হরিয়ানার বিজেপি (BJP) নেতাদের সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহের বৈঠক হয়। তারপর সোমবার ৭৮ জন প্রার্থীর নামে তালিকা সামনে আনে বিজেপি। সোমবার এই তালিকা প্রকাশ করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। আর এই তালিকায় নাম রয়েছে কমনওয়েলথ গেমস-এ সোনাজয়ী কুস্তিগীর ববিতা ফোগাটের (Babita Phogat)। একই সঙ্গে এই তালিকায় নাম রয়েছে আর এক পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্তর। কুস্তিগীর ববিতা ফোগাটের নাম যে এবার তালিকায় থাকবে তা আগেই প্রত্যাশিত ছিল।
BJP releases its first list of candidates for Haryana Assembly elections. Wrestler Yogeshwar Dutt to contest from Baroda, Ex-hockey captain Sandeep Singh from Pehowa, and wrestler Babita Phogat to contest from Dadri, Haryana CM ML Khattar to contest from Karnal. pic.twitter.com/yMIHwpezkI
— ANI (@ANI) September 30, 2019
দাদরি থেকে নির্বাচনে লড়ছেন ববিতা ফোগাট। কুস্তিগীর যোগেশ্বর দত্ত হরিয়ানার বরোদা থেকে লড়বেন। হকির প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিং লড়বেন পেহয়া থেকে। ১২ অগাস্ট ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ও বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন ববিতা ও তাঁর বাবা মহাবীর ফোগাট। এরপর থেকেই ছিল তাদের নির্বাচনে লড়ার জল্পনা। আরও পড়ুন, উপত্যকায় ফের সেনা জঙ্গি গুলির লড়াই, গান্ডেরওয়াল সেক্টরে নিকেশ ২ পাক জঙ্গি
BJP releases its first list of 78 candidates for #HaryanaAssemblyPolls. https://t.co/lxbhbqQA3J pic.twitter.com/ieueZ4d4Ip
— ANI (@ANI) September 30, 2019
গতকাল বিজেপির প্রকাশিত ৭৮ জনের প্রার্থীতালিকা থেকে বাদ পড়েছে ৭ জন বিধায়কের নাম। বাদ পড়া বিধায়কদের মধ্যে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী বিপুল গোয়েল এবং রাও নারবীর সিং। তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যের ডেপুটি স্পিকার সন্তোষ যাদবের নামও। কারনাল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
(The above story first appeared on LatestLY on Oct 01, 2019 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

