Telangana High Court: স্বামী শারীরিকভাবে অক্ষম, ৯০ লক্ষ টাকা ভরণপোষণ চেয়ে কোর্টের দ্বারস্থ স্ত্রী
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন মহিলার স্বামী।
নয়াদিল্লিঃ স্বামী(Husband) শারীরিকভাবে অক্ষম। এই যুক্তিতে বিবাহবিচ্ছেদের(Divorce) মামলা করে ৯০ লক্ষ টাকা ভরণপোষণ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মহিলা। এবার মহিলার সেই আবেদন খারিজ করে দিল তেলেঙ্গানা হাইকোর্ট।জানা গিয়েছে, ২০১৩ সালে বিয়ে হয় ওই দম্পতির। মহিলার দাবি, বিয়ের পর থেকে কখনও যৌন মিলনে সন্তুষ্টি পাননি তিনি। তাই এই বিয়েকে অসম্পন্ন বলেই মানেন তিনি। ২০১৩ ও ২০১৪ সালে দু'বার মধুচন্দ্রিমায় গেলেও তাঁদের মধ্যে কোনওরকম শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি বলে দাবি তাঁর। মহিলার আরও দাবি, স্বামী রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত। সে কথা না জানিয়ে তাঁকে বিয়ে করেন তিনি। গোপন রাখা হয় শারীরিক অক্ষমতার কথা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন মহিলার স্বামী। তাঁর দাবি, চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ তিনি। স্ত্রীর সঙ্গে বৈবাহিক জীবনেও খুশি ছিলেন তিনি এমনটাই জানান তিনি। উল্টে মহিলা বিবাহবিচ্ছেদ চেয়ে কোর্টের দ্বারস্থ হন। এই মামলার শুনানিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি বিআর মধুসূধন রাওয়ের বেঞ্চ মহিলার আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের পর্যবেক্ষণ, "আবেদনকারী তাঁর স্বামীর শারীরিক অক্ষমতার বিষয় যথাযথ প্রমাণ দিতে পারেননি। যথেষ্ট যুক্তি খাঁড়া করতে ব্যর্থ হন। তাই ৯০ লক্ষ টাকার স্থায়ী ভরণপোষণ পাওয়ার অধিকার তাঁকে দেয় না কোর্ট। এই মামলায় ট্রায়াল কোর্টের রায়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নই।"
স্বামী শারীরিকভাবে অক্ষম, ৯০ লক্ষ টাকা ভরণপোষণ চেয়ে কোর্টের দ্বারস্থ স্ত্রী
The Telangana High Court recently rejected a woman’s plea for divorce and her prayer for permanent alimony of ₹90 lakhs, on finding that there was no proof to back up her claim that her husband was impotent or that he had committed marriage fraud.
The woman had sought divorce… pic.twitter.com/SkeX5yMjHP
— Bar and Bench (@barandbench) August 25, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

