Goa CM Pramod Sawant: ১ জনও করোনা আক্রান্ত নেই, দক্ষিণ গোয়াকে গ্রিন জোন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত

কোনও কোভিড-১৯ পজিটিভ রোগী না থাকায় দক্ষিণ গোয়া জেলাকে গ্রিন জোন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত (Goa CM Pramod Sawant)। একইভাবে ২ জন করোনা আক্রান্তের সন্ধান মেলায় উত্তর গোয়া জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী এই জোন বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। প্রমোদ সাওয়ন্ত বলেন, আগে দক্ষিণ গোয়াতে একজনের শরীরে মারণ বাইরাসের জীবাণু মিলেছিল। তিনি এখন সম্পূর্ণ সেরে উঠেছেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এদিন মোদির ভাষণের পরে পরেই রাজ্যের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত।

Goa CM Pramod Sawant: ১ জনও করোনা আক্রান্ত নেই, দক্ষিণ গোয়াকে গ্রিন জোন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত
প্রমোদ সাওয়ন্ত (Photo Credits: ANI)

পানাজি, ১৪ এপ্রিল: কোনও কোভিড-১৯ পজিটিভ রোগী না থাকায় দক্ষিণ গোয়া জেলাকে গ্রিন জোন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত (Goa CM Pramod Sawant)। একইভাবে ২ জন করোনা আক্রান্তের সন্ধান মেলায় উত্তর গোয়া জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী এই জোন বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। প্রমোদ সাওয়ন্ত বলেন, আগে দক্ষিণ গোয়াতে একজনের শরীরে মারণ বাইরাসের জীবাণু মিলেছিল। তিনি এখন সম্পূর্ণ সেরে উঠেছেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এদিন মোদির ভাষণের পরে পরেই রাজ্যের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত।

তিনি আরও বলেন, “মানুষকে অবশ্যই সমাজিক দূরত্ব বজায় রেখে চলার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে গ্রিন জোন হয়েছে বলেই মানুষকে রাস্তায় বেরিয়ে নাচতে হবে, এমনটা নয়। সামাজিক দূরত্ব এখনও খুব গুরুত্বপূর্ণ।” ১৫ এপেরিল থেকে সরকারি কাজকর্ম শুরু করার বিষয়ে যা নির্দেশিকা হয়েছিল। প্রধানমন্ত্রী ভাষণের পরে এদিন তা ফের স্থগিত হয়ে যায়। তবে তিনি আশ্বাস দিয়েছেন, ২০ এপ্রিলের পরে দেশের বেশকিছু জায়গায় লকডাউন শিথিল করা হবে। আরও পড়ুন-PM Narendra Modi: মানুষের জীবনের সঙ্গে লকডাউনের আর্থিক ক্ষতির তুলনা চলে না, নরেন্দ্র মোদি

এদিকে প্রধানমন্ত্রী বলেছেন, মহামারী করোনাভাইরাসের মোকাবিলায় লকডাউনকে বাড়ানো হল। এই দেশজুড়ে একমাসেরও বেশি সময় ধরে চলা লকডাউনে অর্থনীতির দফারফা। তবে মানুষের প্রাণের কাছে তা মূল্যহীন। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন, “লকডাউনের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমরা জীবন বাঁচাতে সঠিক পথই বেছে নিয়েছি। সামাজিক দূরত্ব ও লকডাউনে থেকে আমাদের দেশ অনেকটাই উপকৃত হয়েছে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই লকডাউন পরিস্থিতি নিঃসন্দেহে ব্যয়বহুল। তবে ভারতীয় নাগরিকদের জীবনের মূল্যের কাছে তা কিছুই নয়।”

(The above story first appeared on LatestLY on Apr 14, 2020 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).