Viral Woman Walking Another Woman Photo Credit: Twitter@Thummar Ankit

রাস্তা দিয়ে পশুর মত চার পায়ে হাটছেন এক মহিলা অন্যদিকে সেই মহিলার গলা থেকে দড়ি ধরে আছেন আরেক মহিলা, অদ্ভুত এই হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মীরা-ভায়ান্দার এলাকায়। তবে ভিডিও দেখে এটা স্পষ্ট নয় যে এই কাজটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য করা হয়েছিল নাকি পশু নিষ্ঠুরতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে একজন মহিলাকে চার পায়ের প্রাণীর মত অভিনয় করতে দেখা গেছে। তাঁর গলায় কুকুরের কলার পরানো আর একজন মহিলা সেই কলারের দড়ি ধরে রাস্তায় হাঁটছেন। জনবহুল রাস্তায় এরকম ঘটনায় সাধারণ মানুষ দুই মহিলাকে অদ্ভূতভাবে দেখছিল। দেখুন সেই ভিডিও-