Vikas Dubey Encounter: বিকাশ দুবের বুকে তিনটে গুলি লাগে, একটা লাগে হাতে
পুলিশের এনকাউন্টারে খতম গ্যাংস্টার বিকাশ দুবে (Vikas Dubey)। শুক্রবার সকালে উত্তরপ্রদেশ এসটিএফ-র টিম মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার বিকাশ দুবেকে নিয়ে যখন ফিরছিল। তখনই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, সেই সুযোগে পালাবার তাল করেছিল কানপুরের আট জন পুলিশকর্মী খুনে মূল অভিযুক্ত। তবে এবার আর এসটিএফ কালবিলম্ব করেনি। এনকাউন্টার শুরু হলে পুলিশের গুলিতেই লুটিয়ে পড়ে গ্যাংস্টার বিকাশ দুবে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। কানপুরের লালা লাজপত রায় হাসপাতালের প্রধান আরবি কমল জানিয়েছেন, বিকাশ দুবের গায়ে চারটে গুলি লাগে। তিনটে লাগে বুকে, একটা লাগে হাতে। হাসপাতাল আনার পথে মৃত্যু হয়। তিনি আরও জানান, জখম তিন পুলিশ কর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল।
কানপুর, ১০ জুলাই: পুলিশের এনকাউন্টারে খতম গ্যাংস্টার বিকাশ দুবে (Vikas Dubey)। শুক্রবার সকালে উত্তরপ্রদেশ এসটিএফ-র টিম মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার বিকাশ দুবেকে নিয়ে যখন ফিরছিল। তখনই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। পুলিশের দাবি, সেই সুযোগে পালাবার তাল করেছিল কানপুরের আট জন পুলিশকর্মী খুনে মূল অভিযুক্ত। তবে এবার আর এসটিএফ কালবিলম্ব করেনি। এনকাউন্টার শুরু হলে পুলিশের গুলিতেই লুটিয়ে পড়ে গ্যাংস্টার বিকাশ দুবে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। কানপুরের লালা লাজপত রায় হাসপাতালের প্রধান আরবি কমল জানিয়েছেন, বিকাশ দুবের গায়ে চারটে গুলি লাগে। তিনটে লাগে বুকে, একটা লাগে হাতে। হাসপাতাল আনার পথে মৃত্যু হয়। তিনি আরও জানান, জখম তিন পুলিশ কর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল।
উত্তর পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেন, ঘটনার ৩ সাপ ইন্সপেক্টর, ১ জন কনস্টেবল ও ২ এসটিএফ কমান্ডো আহত হয়েছেন। এই মামলায় এখনও অবধি ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৬ জন অভিযুক্তকে হত্যা করা হয়েছে। ৭ জনকে জেলে পাঠানো হয়েছে। ১২ জন অপরাধী এখনও পলাতক।" আরও পড়ুন: Vikash Dubey Killed: কানপুরে ফেরার পথে পালানোর চেষ্টা, এনকাউন্টারে হত গ্যাংস্টার বিকাশ দুবে
(The above story first appeared on LatestLY on Jul 10, 2020 01:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

