Uttar Pradesh Shocker: ৫ মাসের শিশুকে ধর্ষণ করে পলাতক সাবালক আত্মীয়

ধর্ষণের খবরে প্রায় দিনই খবরের শীর্ষে থাকে যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। আজ সোমবারও এক ধর্ষণের ঘটনায় (Rape Case) সংবাদ শিরোনামে উঠে এল উত্তর ভারতের এই রাজ্য। জানা গিয়েছে ওই রাজ্যের ৫ মাসের এক শিশুকে ধর্ষণ করেছে তাঁরই এক জ্ঞাতিভাই। গতকাল রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত সাবালক বলে জানা গিয়েছে।

Uttar Pradesh Shocker: ৫ মাসের শিশুকে ধর্ষণ করে পলাতক সাবালক আত্মীয়
৫ মাসের শিশুকে ধর্ষণ করে পলাতক সাবালক আত্মীয় (Photo Credits: Pixabay) IMAGE USED FOR REPRESENTATIONAL PURPOSES ONLY

লখনউ, ১৭ ফেব্রুয়ারি: ধর্ষণের খবরে প্রায় দিনই খবরের শীর্ষে থাকে যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। আজ সোমবারও এক ধর্ষণের ঘটনায় (Rape Case) সংবাদ শিরোনামে উঠে এল উত্তর ভারতের এই রাজ্য। জানা গিয়েছে ওই রাজ্যের ৫ মাসের এক শিশুকে ধর্ষণ করেছে তাঁরই এক জ্ঞাতিভাই। গতকাল রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত সাবালক বলে জানা গিয়েছে।

ঘটনা জানাজানি হতেই ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সদ্যজাতার। জানা গিয়েছে, রাজ্যের মান্দিওয়ানের একটি বিয়ে বাড়িতে ঘটনাটি ঘটে। রবিবারই ওই শিশুর মা তাঁকে নিয়ে ওই বিয়ে বাড়িতে আসেন। তাঁদের বাড়ি হারদই জেলায়। বিয়ে বাড়িতে ওই শিশুটির মায়ের আত্মীয় ওই অভিযুক্ত শিশুটিকে নিয়ে যায় খেলার ছলে। কিন্তু বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও সে ফিরে আসেনি। এরপরেই শিশুটির (Baby Girl) মা এবং বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাঁদের খুঁজে অপাওয়া যায়নি। প্রায় ৪ ঘণ্টা পর বিয়ে বাড়ির থেকে অনতি দুরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তারপর তাঁকে নিকটস্থ বিবেকানন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিশুটির। এদিকে ঘটনা ঘটিয়ে অভিযুক্ত এক্লাকা ছেড়ে চম্পট দেয়। তাঁর হদিশ পাওয়া যায়নি। আরও পড়ুন: MEERUT: পরিবারের অমতে প্রেম, যৌনাঙ্গে গুলি করে তরুণীকে খুন করল দাদা

সদ্যজাতাকে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা। অভিযুক্তের খোঁজে তল্লাশিতে নেমেছে রাজ্যের পুলিশ বলে জানা গিয়েছে।

(The above story first appeared on LatestLY on Feb 17, 2020 07:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).