UP Youth (Photo Credit: X)

দিল্লি, ৩০ জুলাই: মজা করার ফল কতটা খারাপ হতে পারে, তা আবার প্রকাশ্যে এল। এবার মুজফফরনগর থেকে গ্রেফতার করা হল শোয়েব এবং সাকির নামে দুই যুবককে। পুলিশের কথায়, এই ২ যুবক পায়রার পায়ে লাল এবং সবুজ রঙের আলো লাগিয়ে দিয়ে তাদের ওড়াত। কী কারণে পায়রার (Pigeon) পায়ে দুই রঙের আলো বাধিয়ে দিয়ে ওই ২ যুবক ওড়াত, তা নিয়ে শুরু হয়েছে ধ্বন্দ।

আরও পড়ুন: Bumble Date Goes Wrong: অনলাইন অ্যাপে পরিচয়, যৌনগন্ধী মেসেজে ডুবে প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ, ডেটিং যেন দুঃস্বপ্ন তথ্য প্রযুক্তি কর্মীর কাছে

পুলিশের কথায় কী জানা যায়

শোয়েব এবং সাকিরকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে, পায়রার পায়ে সবুজ এবং লাল রঙের আলো বেঁধে তারা ওড়াত। নেহাত মানুষকে ভয় দেখাতেই তারা ওই কাজ করত। রাতেরবেলা কীভাবে মানুষকে ভয় দেখাতে হয়, তার জন্যই শোয়েব এবং সাকির ওই কাজ করত বলে পুলিশের জেরায় তারা স্বীকার করে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরের মানুষকে কীভাবে ভয় দেখানো যায়, তাঁদের অস্থির করে তোলা যায়, তার জন্যই ওই ২ যুবক পায়রার পায়ে লাল এবং সবুজ রঙের আলো বেঁধে তাদের আকাশে ওড়াত বলে জানা যায়।

দেখুন পায়রার পায়ে কীভাবে আলো বেঁধে ওড়াত শোয়েব এবং সাকির...

 

ওই ২ যুবককে পুলিশ গ্রেফতার করতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। নেহাত মজার জন্যই ওই ২ যুবক পায়রার পায়ে আলো বেঁধে ওড়াত, না এর পিছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে? পুলিশ তার খোঁজ শুরু করেছে।