Uttar Pradesh Shocker: শ্যালিকাকে বিয়ে করতে স্ত্রীকে গলা কেটে খুন স্বামীর

স্ত্রী-র প্রতি আর আকর্ষণ ছিল না। এদিকে, শ্যালিকাকে মন ধরেছিল। সেই জন্য স্ত্রী-র গলা কেটে খুন করল স্বামী। পুলিশের তদন্তের পর এমন এক ঘটনা সামনে এল উত্তর প্রদেশের সামভাল জেলার আসমোলি অঞ্চলে।

Uttar Pradesh Shocker: শ্যালিকাকে বিয়ে করতে স্ত্রীকে গলা কেটে খুন স্বামীর
খুনের প্রতীকী ছবি(Photo Credits: Stux/Pixabay)

সামভাল (উত্তর প্রদেশ), ১৬ জুন: স্ত্রী-র প্রতি আর আকর্ষণ ছিল না। এদিকে, শ্যালিকাকে মন ধরেছিল খুব। স্ত্রী-র ছোট বোনকে বিয়ে করার ইচ্ছায় স্ত্রী-র গলা কেটে খুন করল স্বামী। পুলিশের তদন্তের পর এমন এক ঘটনা সামনে এল উত্তর প্রদেশের সামভাল জেলার আসমোলি অঞ্চলে (Asmoli area of Uttar Pradesh’s Sambhal district )। সম্প্রতি ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। জানা যায় সেই মহিলার পরিচয়। এরপর পুলিশি তদন্তের পর পরিষ্কার হয়ে যায় সেই মহিলার খুনি আর কেউ নয়, বরং তাঁর স্বামী। রাতের অন্ধকারে কাস্তে দিয়ে নিজের স্ত্রী-র গলা কেটে দেহ ভুট্টাক্ষেত ফেলে রেখে পালিয়েছিল স্বামী। আরও পড়ুন: বিয়ের পাঁচ দিন আগে বৌ ভাতের শাড়ি কিনতে গিয়ে পাত্রীকে খুন হবু বরের

সেই মহিলার স্বামী তার মায়ের সঙ্গে অন্য এক জায়গায় আত্মীয়র বাড়ি গিয়েছিল। সেখান থেকে লুকিয়ে পালিয়ে এসে খুন করে আবার সেখানে ফিরে যায় সে। স্ত্রী-র দেহ উদ্ধারের অভিযোগটা স্বামী নিজেই পুলিশের কাছে করে। প্রাথমিক তদন্তের পরেই স্বামীর ভূমিকার ওপর সন্দেহ হয় পুলিশের। তদন্ত আরও এগোলে পরিষ্কার হয়, শ্যালিকার ওপর সেই মহিলার স্বামীর আকর্ষণ। সেখান থেকে খুনের মোটিভ পাওয়ার পর, খুন করা অস্ত্র কাস্তেটি উদ্ধার হয়। ধীরে ধীরে পরিষ্কার হয় খুন আসলে স্বামীই করেছে।

মৃত মহিলার নাম যোগেন্দ্র দেবী। তাঁর বোনকে বিয়ে করার ইচ্ছা সে স্ত্রী-কে জানিয়েছিল খুনে অভিযুক্ত আত্তার সিং। কিন্তু স্ত্রী তাতে ক্ষুব্ধ হন। এরপর থেকেই তাকে খুনের পরকিল্পনা করেছিল আত্তার। এমনটা ধারনা তদন্তকারীদের। তবে আত্তার নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছে। আত্তারের দাবি, সে সেই সময় অন্য এক গ্রামে আত্মীয়র বাড়িতে ছিল। তার পক্ষে খুন করা একেবারেই অসম্ভব। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

(The above story first appeared on LatestLY on Jun 16, 2021 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).