NRC Will Be Implemented Across Country: দেশজুড়ে এনআরসি হবে, ধর্মের ভিত্তিতে কারও নাম তালিকা থেকে বাদ যাবে না: অমিত শাহ

দেশজুড়ে এনআরসি (NRC) হচ্ছেই, তবে এই নাগরিক পঞ্জির তালিকা তৈরির ক্ষেত্রে কোনও ধর্মকে নিশানা করা হয়নি। রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হবে না, একথা বলার পরেই তিনি জানান, প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান থেকে চলে আসা সেদেশের সংখ্যালঘুরা এখানে শরণার্থীর মর্যাদা পাবেন। এই বক্তব্য থেকে স্পষ্ট যে, সেদেশ থেকে আসা মুসলিমরা এখানে অনুপ্রবেশকারী হিসবেই বিবেচিত হবেন। অসমে নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা থেকে ইতিমধ্যেই ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে। কিন্তু ফরেনার্স ট্রাইবুনালে তাঁরা আবেদন করতে পারেন বলে এ দিনও জানান অমিত শাহ।

NRC Will Be Implemented Across Country: দেশজুড়ে এনআরসি হবে, ধর্মের ভিত্তিতে কারও নাম তালিকা থেকে বাদ যাবে না: অমিত শাহ
সংসদের বাইরে অমিত শাহ (Photo Credit: IANS)

নতুন দিল্লি, ২০ নভেম্বর: দেশজুড়ে এনআরসি (NRC) হচ্ছেই, তবে এই নাগরিক পঞ্জির তালিকা তৈরির ক্ষেত্রে কোনও ধর্মকে নিশানা করা হয়নি। রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হবে না, একথা বলার পরেই তিনি জানান, প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান থেকে চলে আসা সেদেশের সংখ্যালঘুরা এখানে শরণার্থীর মর্যাদা পাবেন। এই বক্তব্য থেকে স্পষ্ট যে, সেদেশ থেকে আসা মুসলিমরা এখানে অনুপ্রবেশকারী হিসবেই বিবেচিত হবেন। অসমে নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা থেকে ইতিমধ্যেই ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে। কিন্তু ফরেনার্স ট্রাইবুনালে তাঁরা আবেদন করতে পারেন বলে এ দিনও জানান অমিত শাহ। বলেন, ‘‘তালিকায় নাম বাদ গেলে ফরেনার্স ট্রাইবুনালে যাওয়ার অধিকার রয়েছে প্রত্যেকের। অসমের বিভিন্ন প্রান্তে এই ট্রাইবুনাল গড়ে তোলা হবে। কারও সামর্থ্য না থাকলে, অসম সরকার তাঁর আইনজীবীর খরচ বহন করবে।’’

সংসদের চলতি অধিবেশনে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করার কথা কেন্দ্রীয় সরকারের। তার আগে বুধবার এনআরসি-র প্রসঙ্গে আলোচনা শুরু হলে অমিত শাহ রাজ্যসভায় বলেন, ‘‘পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় বৈষম্যের শিকার হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান এবং পার্সি শরণার্থীদেরই নাগরিকত্ব পাওয়া উচিত। তাঁদের ভারতের নাগরিক করে তুলতেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রয়োজন।’’ আরও পড়ুন-World’s Shortest Woman Jyoti Amge : বিশ্বের ক্ষুদ্রতম মহিলা জ্যোতি আমগের বাড়িতে চুরি, তদন্তে পুলিশ

বলা বাহুল্য, ২০১৬ সালে লোকসভায় নাগরিক সংশোধনী বিল পেশ করে প্রথম মোদি সরকার। পরে সেটি সংসদীয় যৌথ কমিটির কাছে পাঠানো হয়। এ বছর জানুয়ারি মাসে তা নিয়ে রিপোর্ট জমা দেয় ওই কমিটি। তার পর সেটি লোকসভায় গৃহীত হয় এবং গত ৮ জানুয়ারি পাশ হয়ে যায়। কিন্তু রাজ্যসভায় এখনও পাশ হয়নি বিলটি। এদিকে রাজ্যসভায় কিন্তু হিন্দু, খ্রিস্টান-সহ বাকিদের নাগরিকত্ব দেওয়ার কথা বললেও, অমিত শাহ কেন মুসলিমদের এড়িয়ে গেলেন, তা জানতে চান এনসিপি সাংসদ সৈয়দ নাসির হুসেন। জবাবে অমিত শাহ বলেন, ‘‘আপনি এনআরসি এবং নাগরিক সংশোধনী বিলের মধ্যে গুলিয়ে ফেলছেন। এনআরসি তৈরির ক্ষেত্রে কোনও ধর্মকে নিশানা করা হয়নি। সুপ্রিম কোর্টের তদারকিতেই সব কিছু হয়েছে। ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, দেশের সব নাগরিকেরই নাম নথিভুক্ত হবে এনআরসি তালিকায়। দেশের সর্বত্র এনআরসি হবে। তবে এ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। সকলকে এনআরসি-র আওতায় আনতেই এই প্রক্রিয়া।’’

(The above story first appeared on LatestLY on Nov 20, 2019 03:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).