Yasin Malik Sentencing: যাবজ্জীবন কারাবাসের সাজা পেলেন কাশ্মীরের বিচ্ছিন্নতবাদী নেতা ইয়াসিন মালিক
জঙ্গিদের অর্থ সাহায্যের (Terror Funding) অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড পেলেন কাশ্মীরের বিচ্ছিন্নতবাদী নেতা ইয়াসিন মালিক (Yasin Malik)। আজ দিল্লির এনআইএ-র বিশেষ আদালত (Special NIA Court) তাঁকে সাজা শুনিয়েছে। কাশ্মীরে অচলাবস্থা ও সন্ত্রাসবাদী জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য আর্থিক সাহায্য ও তহবিল তৈরির অপরাধে বুধবার তাঁকে বিশেষ আদালত দোষী সাব্যস্ত করে। গত ১০ মে বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন( ইউএপিএ)-এর অধীনে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতা।
#WATCH | Terror funding case: Yasin Malik produced in the courtroom in NIA court, Delhi, ahead of the sentencing order. pic.twitter.com/ymfkN6PK4d
— ANI (@ANI) May 25, 2022
পাল্টা এনআইএ-র আইনজীবী আদালতকে জানান, কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) উপর অত্যাচারের জন্য দায়ী ইয়াসিন মালিক।
(The above story first appeared on LatestLY on May 25, 2022 06:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

