Video: কাঁকিনাড়ায় বাড়িতে ঢুকে প্রকাশ্যে নেতার উপর হামলা দুষ্কৃতীর, দেখুন ভিডিয়ো

Video: কাঁকিনাড়ায় বাড়িতে ঢুকে প্রকাশ্যে নেতার উপর হামলা দুষ্কৃতীর, দেখুন ভিডিয়ো
Attack On TDP leader Video (Photo Credit: Screen Grab)

কাঁকিনাড়া জেলার টুনি পঞ্চায়েতের মধ্যে প্রকাশ্য়ে হামলা চলল এক নেতার উপর। তেলুগু দেশম পার্টির নেতা পালোন্তি শেষাগিরি রাওয়ের উপর যখন হামলা চালানো হয় ছুরি নিয়ে, সেই সময় তিনি গুরুতর জখম হন। তেলাঙ্গানার টুনি পাঞ্চায়েতের ওই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। তেলুগু দেশম পার্টির নেতার উপর যখন হামলা চালানো হয়, সেই সময়কার একটি ভিডিয়োতে দেখা যায়, পোলান্তি রাওয়ের বাড়িতে ছদ্মবেশে প্রবেশ করে এক ব্যক্তি। এরপর পুজোর সময় আচমকাই রাওয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তাঁর গলায় কোপ বসায়। হামলার জেরে গুরুতর জখম অবস্থায় রাওকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বর্তমানে রাওয়ের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। দেখুন সেই ভিডিয়ো...

 

(The above story first appeared on LatestLY on Nov 17, 2022 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).