Supreme Court Dismisses Review Petition: নির্ভয়া গণধর্ষণকাণ্ডে আসামীর সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

স্বস্তির নিঃশ্বাস ফেলল দেশবাসী। নির্ভয়া গণধর্ষণকাণ্ডে আসামীর সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মৃত্যুদণ্ডের আদেশের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্ভয়া ধর্ষণকাণ্ডে অভিযুক্ত অক্ষয় কুমার সিং। যে আবেদনের রায় দেওয়ার কথা আজ অর্থাৎ ১৮ ডিসেম্বর। সেইমত ঘড়ির কাঁটা আজ ১ টা পেরোতেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল আসামীর আবেদন খারিজ করে দেওয়া হল।

Supreme Court Dismisses Review Petition: নির্ভয়া গণধর্ষণকাণ্ডে আসামীর সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর: স্বস্তির নিঃশ্বাস ফেলল দেশবাসী। নির্ভয়া গণধর্ষণকাণ্ডে আসামীর সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মৃত্যুদণ্ডের আদেশের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্ভয়া ধর্ষণকাণ্ডে অভিযুক্ত অক্ষয় কুমার সিং। যে আবেদনের রায় দেওয়ার কথা আজ অর্থাৎ ১৮ ডিসেম্বর। সেইমত ঘড়ির কাঁটা আজ ১ টা পেরোতেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল আসামীর আবেদন খারিজ করে দেওয়া হল।

সুপ্রিম কোর্ট এদিন দুপুর ১ টায় নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামীর দায়ের করা আবেদনের রায় ঘোষণা করে। তাদের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বহালই থাকছে মৃত্যুদণ্ডের আদেশ। বিচারপতি আর বনুমথির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই রায় দেয়। গতকালই নির্ভয়া মামলা (Nirbhaya Gang Rape) থেকে সরে দাঁড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবডে। নির্ভয়া গণধর্ষণ (Nirbhaya Gangrape Case) মামলায় অক্ষয় সিংয়ের (Akshay Singh) মৃত্যুদণ্ডের পুনর্বিবেচনার মামলা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তিনি জানিয়েছিলেন, বুধবার সকাল সাড়ে দশটায় তিন সদস্যের নতুন বেঞ্চ গঠন করবেন। তারাই এই মামলার শুনানি দেবেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর ছিল, নির্ভয়ার মায়ের আইনজীবীদের মধ্যে একজন তাঁর আত্মীয়। সেই কারণে প্রাণদণ্ডের সাজা প্রাপ্তর আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যে কারণে গত মঙ্গলবার মামলার শুনানি স্থগিতও করে দেওয়া হয়। গত ১৬ ডিসেম্বর ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়া ধর্ষণকাণ্ডে মৃত্যুদণ্ড সাজা প্রাপ্তদের। কিন্তু, তার আগেই সাজাপ্রাপ্ত পাঁচজনের মধ্যে একজন অক্ষয় সিং রায় পুনর্বিবেচনার আবেদন জানায় সুপ্রিম কোর্টে। তাতে সে উল্লেখ করেছিল দিল্লির বায়ু ও জল দূষণের (Pollution) কথা। সে দাবি জানিয়েছিল, দেশের রাজধানী দিল্লিতে জল ও বায়ু দূষণের ফলে মানুষের আয়ু এমনিতেই কমে যাচ্ছে। সেকথা সরকারও স্বীকার করেছে। তাই মানুষের জীবনের আয়ুই যখন কমে যাচ্ছে তখন তাকে ফাঁসির সাজা দিয়ে আর কী হবে? আরও পড়ুন: Nirbhaya Case: আগামীকালই নির্ভয়া গণধর্ষণকাণ্ডের রায়ের পুনর্বিবেচনার শুনানি, মামলা থেকে কেন সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি এস এ বোবডে?

এপ্রসঙ্গে নির্ভয়ার মা গতকাল জানিয়েছিলেন, আজই আদালতে সাজা কমানোর আবেদনটি বাতিল হয়ে যাবে বলে ভেবেছিলাম। কিন্তু, তা হয়নি। গত সাতবছর ধরে বিচারের জন্য আমরা যে অপেক্ষা করেছি তা না হয় আরও একদিন বাড়ল। আশাকরি আগামীকাল আবেদনটি বাতিল হবে আর দ্রুত ফাঁসিতে ঝোলানো হবে ওই ধর্ষকদের (Rapists)।

(The above story first appeared on LatestLY on Dec 18, 2019 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).