Shahjahanpur: ধর্ষণে বাধা, যুবতির গায়ে কেরোসিন ঢেলে আগুন ৩ যুবকের

ধর্ষণে (Rape) বাধা পেয়ে যুবতির গায়ে আগুন লাগিয়ে দিল তিন যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে (Shahjahanpur)। অর্ধদগ্ধ অবস্থায় যুবতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে শাহজাহানপুরে একটি জাতীয় সড়কের কাছে। বিএ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী পুলিশকে জানিয়েছেন যে সোমবার সন্ধ্যায় রাই খেদা গ্রামের কাছে একটি জমিতে তিনজন লোক তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। বাধা পেয়ে তারা কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়।

Shahjahanpur: ধর্ষণে বাধা, যুবতির গায়ে কেরোসিন ঢেলে আগুন ৩ যুবকের
Image Used For Representational Purpose | (Photo Credits: PTI)

শাহজাহানপুর, ২৪ ফেব্রুয়ারি: ধর্ষণে (Rape) বাধা পেয়ে যুবতির গায়ে আগুন লাগিয়ে দিল তিন যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে (Shahjahanpur)। অর্ধদগ্ধ অবস্থায় যুবতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে শাহজাহানপুরে একটি জাতীয় সড়কের কাছে। বিএ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী পুলিশকে জানিয়েছেন যে সোমবার সন্ধ্যায় রাই খেদা গ্রামের কাছে একটি জমিতে তিনজন লোক তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। বাধা পেয়ে তারা কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় পুলিশ সুপার এস আনন্দ জানান, মেয়েটি তদন্তকারীদের নিজের বয়ান দিয়েছে। তবে তিনি অভিযুক্তদের নাম বলেননি। যুবতিকে লখনউয়ের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট, বুক এবং ঘাড়ে ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে তাঁর। পুলিশ কর্তারা অবশ্য বলেছিলেন যে যুবতি প্রায়শই তাঁর বয়ান বদল করছেন। এছাড়াও কীভাবে কলেজের তৃতীয়তলা থেকে হাসপাতালে পৌঁছেছিলেন তা তিনি জানেন না। সিসিটিভি ফুটেজে কলেজের তৃতীয়তলা থেকে তাঁকে একা নেমে আসতে দেখা গেছে। আরও পড়ুন: COVID-19 Vaccination in India: ১ মার্চ থেকে বয়স্ক নাগরিকদের টিকাকরণ শুরু, জানাল কেন্দ্র

পুলিশ সুপার বলেন, "সিসিটিভি ফুটেজের সাহায্যে আমরা দেখতে পেয়েছি যে মেয়েটি কলেজের প্রাঙ্গনে প্রবেশের প্রায় ২০ মিনিটের পরে একটি ভাঙা দেওয়াল দিয়ে কলেজ ক্যাম্পাসের বাইরে গেছিলেন। তাঁকে খাল সংলগ্ন রাস্তায় একা একা হাঁটতে দেখা গেছে। তার আগে মেয়েটিকে ক্লাসের বাইরে তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলতে এবং লাইব্রেরিতে দেখা গেছে। তদন্তে নেমে পুলিশ যুবতির এক ডজনেরও বেশি সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনার দিন মেয়েটি তাঁর গ্রামের একজনকে মোবাইলে ফোন করেছিল। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Feb 24, 2021 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).