Sachin Seema Haider: সন্তানের জন্ম দিতে চলেছেন সচিনের স্ত্রী পাকিস্তান থেকে পালিয়ে আসা সীমা হায়দার
পাকিস্তানে চার সন্তানের জন্ম দেওয়ার পর সীমা এবার ভারতে এসে মা হচ্ছেন।
সচিন-সীমার প্রেম কাহিনীতে এবার সন্তানের প্রবেশ। পাকিস্তান থেকে চার সন্তান নিয়ে ভারতে প্রেমের টানে ছুটে এসেছিলেন সীমা হায়দার। কোন বৈধ কাগজপত্র ছাড়াই নেপাল সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে ঢুকে গ্রেটার নয়ডাতে সচিনের কাছে ছুটে এসেছিলেন সীমা। এই কারণে পাক গুপ্তচর হিসেবে সীমা ও সচিনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে অবশ্য সন্দেহজনক কিছু না মেলায় সীমা ও সচিনকে ছেড়ে দেওয়া হয়। এরপর চার সন্তানের মা সীমাকে বিয়ে করেন সচিন। তবে পাকিস্তানে তার আগের স্বামীকে সীমা আনুষ্ঠানিকভাবে ডিভোর্স করেছেন কিনা সে খবর নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সচিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে পর্ব সেরে এবার মা হতে চলেছেন সীমা। ২০২৪ সালের মাঝামাঝি সচিন সীমার সন্তানের জন্ম হতে পারে। পাকিস্তানের চার সন্তান জন্ম দেওয়ার পর এবার ভারতে শচীনের বিয়ের স্ত্রী হিসেবে প্রথমবার মা হতে চলেছেন সীমা। ২০১৯ সালের অনলাইনে pubg খেলতে গিয়ে শচীনের সাথে সীমার বন্ধুত্ব হয়েছিল। সেই ঘনিষ্ঠতার পরে প্রেমে বদলায়। এরপরই সব বাধা ভেঙে ভারতে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েন সীমা। চলতি বছর জুলাইয়ে সচিন ও সীমাকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। তার আগে মার্চে সচিন ও সীমা নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন।
কদিন আগেই জানা যায় সচিন ও সীমার প্রেম কাহিনি নিয়ে বলিউডে সিনেমা হবে। সেই সিনেমায় সীমার পঞ্চম বার মা হওয়ার কথা থাকবে কিনা সেটাই এখন দেখার।
(The above story first appeared on LatestLY on Jan 01, 2024 09:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

