Schools To Be Open: জুলাই থেকে খুলবে সমস্ত স্কুল, আসার অনুমতি কেবল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের

দেশের সমস্ত স্কুলগুলিকে জুলাই মাস থেকে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণই করা হয়। তবে এও বলা হয়েছে ক্লাস সেভেন পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে হবে না। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে তবেই আসতে হবে। নির্দেশ অনুযায়ী, আপাতত জোন অনুযায়ী ধাপে ধাপে সমস্ত স্কুল খোলা হবে। গ্রিন জোনের স্কুলগুলিকে আগে খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর অরেঞ্জ জোন ও সব শেষে রেড জোনের স্কুলগুলি খোলা হবে।

Schools To Be Open: জুলাই থেকে খুলবে সমস্ত স্কুল, আসার অনুমতি কেবল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৬ মে: দেশের সমস্ত স্কুলগুলিকে (School) জুলাই মাস থেকে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার (Central Government)। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণই করা হয়। তবে এও বলা হয়েছে ক্লাস সেভেন পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে হবে না। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে তবেই আসতে হবে। নির্দেশ অনুযায়ী, আপাতত জোন অনুযায়ী ধাপে ধাপে সমস্ত স্কুল খোলা হবে। গ্রিন জোনের স্কুলগুলিকে আগে খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর অরেঞ্জ জোন ও সব শেষে রেড জোনের স্কুলগুলি খোলা হবে।

তবে স্কুল খুললেও উপস্থিতির হার একদিনে ৩০ শতাংশের বেশি হওয়া যাবে না। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের একদিন ছেড়ে ছেড়ে উপস্থিত হতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ছোটরা যেহেতু নিয়ম ও স্বাস্থ্যবিধি মানতে পারবে না তাই তাদের বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। পরবর্তী নির্দেশ আসার পর সমস্ত স্কুলগুলি খোলা হবে ও পঠনপাঠন পুরোপুরি স্বাভাবিক হবে, তখনই অভিভাবকরা তাঁদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে পারবেন। আরও পড়ুন, রাজ্যের আম্ফান বিধ্বস্ত ৮০ শতাংশ এলাকা স্বাভাবিক হয়েছে, বললেন মমতা

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুলে আসলে তাদের সামাজিক দূরত্ব মানার বিধি দেখতে হবে শিক্ষকদের। শিক্ষক-শিক্ষিকা-দের মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। প্রতিটা স্কুলে ব্যবস্থা করতে হবে থার্মাল স্ক্রিনিংয়েরও। তিন জন বসার বেঞ্চগুলিতে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না। স্কুলের নানা জায়গায় ব্যানার ও ফেস্টুন লাগিয়ে সচেতনতা প্রচারচালাতে হবে।

পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে খবর। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, “শিক্ষক এবং পড়ুয়া উভয়ের সুরক্ষার কথা ভেবেই নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলতে হবে এখন। সামাজিক দূরত্ব হোক বা পরিচ্ছন্নতা — এ বিষয়ে কোনও আপস করা যাবে না।” এই গোটা বছরটিই ক্লাস সেভেন পর্যন্ত পড়ুয়াদের বাড়িতে থাকতে হতে পারে করা হচ্ছে। তবে ক্লাস দেরিতে শুরু হওয়ায় সিলেবাসের বিষয়টি ছোট করা হবে কিনা তা জানানো হয়নি।

(The above story first appeared on LatestLY on May 26, 2020 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).