কুয়ালালামপুর: সংসদ (Parliament) ভেঙে দিয়ে দেশে ফের জাতীয় নির্বাচন করানোর ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী (PM) ইসমাইল সারবি ইয়াকোব (Ismail Sabri Yaakob)। সোমবার টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘোষণা করেন তিনি। আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান।

এপ্রসঙ্গে জানান, গতকাল রবিবার এই বিষয়ে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করেন তিনি। তাঁর দল বাকি শরিক দলগুলিকে সঙ্গে নিয়ে সরকার চালাতে অসমর্থ হচ্ছে বলে সুলতানকে জানান। তাই তিনি সময়সীমার ৯ মাস আগেই নির্বাচিত সরকার ভেঙে দিয়ে ফের নির্বাচনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, তাঁর দলই শরিকদের মধ্যে বৃহত্তম তা সত্ত্বেও শরিকদের বিভিন্ন অন্যায় অবদার মেনে নিতে বাধ্য হচ্ছেন। এর থেকে ফের নির্বাচনে একা লড়ে জয়ী হতে চান। সমস্ত বিষয় শোনার পর মালয়েশিয়ার রাজা তাতে স্বীকৃতি দেন বলে তিনি জানান।

এরপরই সোমবার তিনি সংসদ ভেঙে দিয়ে তিনি বলেন, সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করে তিনি দেশের মানুষের কাছেই ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন। কারণ তিনি মনে করেন মানুষই তাঁকে একটি স্বচ্ছ ও শক্তিশালী সরকার গড়তে সাহায্য করবে।

তাঁর আশা, জনগণ তাদের ভোট দিয়ে এমন সরকার বেছে নেবে, যারা বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মালয়েশিয়ান পরিবারের ঐক্য ও সম্প্রীতি রক্ষা করবে এবং আগামী ২০২৩ সালের বাজেট বাস্তবায়ন পুনরায় শুরু করার মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে।